এনসিপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে : সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ তুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি। লাইভে এসে সারজিস আলম বলেন, বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফল যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তাদের ওপর হামলা করা হচ্ছে, বাড়িঘর-দোকানপাটে হামলা করা হচ্ছে। অনেকে আছেন, যারা তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। যাতে শনাক্ত করা না যায় এজন্য রাতের অন্ধকারে বেশি হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘একটু আগেই আমার ইউনিয়নের আরেক প্রান্ত ২ নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন ওয়ার্ড সেক্রেটারির বাড়িতে বিএনপির ছেলে-পেলে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে হামলা চালিয়েছে। তাদের ওপর আক্রমণ করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, আমাদের নেতা-কর্মীদের গায়ে স্পর্শ করার আগে আমাদের ওপর দিয়ে যেতে হবে। তাই এখন রাত প্রায় ১১টা বাজতে চলেছে, আমি ওই নেতা-কর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই, বিএনপির নেত

এনসিপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে : সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ তুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।

লাইভে এসে সারজিস আলম বলেন, বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফল যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তাদের ওপর হামলা করা হচ্ছে, বাড়িঘর-দোকানপাটে হামলা করা হচ্ছে। অনেকে আছেন, যারা তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না।

যাতে শনাক্ত করা না যায় এজন্য রাতের অন্ধকারে বেশি হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘একটু আগেই আমার ইউনিয়নের আরেক প্রান্ত ২ নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন ওয়ার্ড সেক্রেটারির বাড়িতে বিএনপির ছেলে-পেলে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে হামলা চালিয়েছে। তাদের ওপর আক্রমণ করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি, আমাদের নেতা-কর্মীদের গায়ে স্পর্শ করার আগে আমাদের ওপর দিয়ে যেতে হবে। তাই এখন রাত প্রায় ১১টা বাজতে চলেছে, আমি ওই নেতা-কর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই, বিএনপির নেতা-কর্মীরা কত বড় সন্ত্রাসী হতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাতে পারে, জীবন নিতে পারে, আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই।’

হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস বলেন, ‘তারা মনে করেছে, তারা বিজয়ী হয়েছে এখন তারা আরেকটি স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই- এ বাংলাদেশে এটা আর আমরা হতে দেব না, এমনটা হওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে কাল থেকে আমরা আবার রাজপথে নামব। প্রয়োজন হলে অভ্যুত্থানের পর এই দেড় বছরে আমাদের যে লড়াই ছিল, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার যে লড়াই, এই লড়াই আমাদের কাল থেকেই শুরু করতে হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow