এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী

রাজবাড়ী-২ আসনে ১১ দলীয় জো‌টের এনসিপির প্রার্থী জা‌মিল হিজাযী‌কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস প্রার্থী কাজী মিনহাজুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।’ তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামিল হিজাযী। তিনি তা‌দের জো‌টের প্রার্থী, ফ‌লে তা‌কে সমর্থন জানাচ্ছেন এবং সেইসঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।’ সংবাদ সম্মেলনে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ীর সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। রু‌বেলুর রহমান/আরএইচ/এএসএম

এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী

রাজবাড়ী-২ আসনে ১১ দলীয় জো‌টের এনসিপির প্রার্থী জা‌মিল হিজাযী‌কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।’

তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামিল হিজাযী। তিনি তা‌দের জো‌টের প্রার্থী, ফ‌লে তা‌কে সমর্থন জানাচ্ছেন এবং সেইসঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ীর সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রু‌বেলুর রহমান/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow