এপস্টেইন ফাইলস নিয়ে কথা বললেন জয়া আহসান

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিশ্বের প্রভাবশালীদের নাম উঠে আসছে।  একের পর এক বিভৎস যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর যেন থমকে যাচ্ছেন বিশ্বের মানবতাবাদী মানুষরা। প্রকাশিত নথিগুলোতে কুখ্যাত এ যৌন নিপীড়কের বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। এতে বড় বড় তারকা, ব্যবসায়ী ও বিশ্বনেতাদের সঙ্গে তার সম্পর্কের তথ্য রয়েছে। আলোড়ন সৃষ্ট করা এ ঘটনায় কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলসে প্রভাবশালী বহু ব্যক্তির নাম জড়িয়ে পড়া প্রসঙ্গে জয়া জানান, পিডোফিলিয়া একটি গুরুতর মানসিক অসুস্থতা। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়। কিন্তু, কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তাঁরা ওই শরীরের ভেতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা। দুঃখজনক হলেও সত্য— এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে বাংলা সিনেমায় এখনো তেমনভাবে কাজ হয়নি। এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তার আসন্ন সিনেমা ‘ওসিডি’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ছবিটি ম

এপস্টেইন ফাইলস নিয়ে কথা বললেন জয়া আহসান

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিশ্বের প্রভাবশালীদের নাম উঠে আসছে।  একের পর এক বিভৎস যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর যেন থমকে যাচ্ছেন বিশ্বের মানবতাবাদী মানুষরা। প্রকাশিত নথিগুলোতে কুখ্যাত এ যৌন নিপীড়কের বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। এতে বড় বড় তারকা, ব্যবসায়ী ও বিশ্বনেতাদের সঙ্গে তার সম্পর্কের তথ্য রয়েছে। আলোড়ন সৃষ্ট করা এ ঘটনায় কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলসে প্রভাবশালী বহু ব্যক্তির নাম জড়িয়ে পড়া প্রসঙ্গে জয়া জানান, পিডোফিলিয়া একটি গুরুতর মানসিক অসুস্থতা। একটা বাচ্চা দেখলে সাধারণ মানুষের মনে মায়া জন্মায়, স্নেহ জন্মায়। কিন্তু, কিছু মানুষের শিশুদের দেখলে যৌন আকাঙ্ক্ষা জন্মায়। তাঁরা ওই শরীরের ভেতরটা দেখতে চায়। আসলে এটা তো একটা অসুস্থতা। দুঃখজনক হলেও সত্য— এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে বাংলা সিনেমায় এখনো তেমনভাবে কাজ হয়নি।

এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তার আসন্ন সিনেমা ‘ওসিডি’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ছবিটি মুক্তির আগেই বিষয়বস্তু ও প্রস্তুতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ‘ওসিডি’ নিয়ে কথা বলতে গিয়েই জেফরি এপস্টেইন প্রসঙ্গ আসে। 

ছবিটির চরিত্র ও বিষয়বস্তুর গভীরতা বোঝার জন্য তিনি আগেভাগেই বিস্তর গবেষণা করেছেন জয়া। বিশেষ করে পিডোফিলিয়া বা শিশুদের প্রতি যৌন আকর্ষণ— এই মানসিক ব্যাধি সম্পর্কে জানতে ও বুঝতে সময় দিয়েছেন বলে জানান তিনি। জয়া আহসান বলেন, আমি যখন যে ধরনের চরিত্রে কাজ করি, তার মানসিক ও সামাজিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি। ‘ওসিডি’ করার সময় নিয়ে রীতিমতো চর্চা করেছি। শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোন মানসিক অসুস্থতার লক্ষণ, কী থেকে হয়— এগুলো না জানলে এমন বিষয় নিয়ে কাজ করাটা মুশকিল। এই ছবি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। তাই প্রস্তুতিটা জরুরি। আসলে যেখানে শিশুরা জড়িয়ে থাকে, দায়িত্বটা অনেক বেড়ে যায়। 

তিনি আরও বলেন, এই পৃথিবী শিশুদের জন্য অসম্ভব অনিরাপদ। আমি চাইলে কিন্তু সন্তান দত্তক নিতে পারি। তার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু বাধা একটাই। একটা শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। কিন্তু মানুষ প্রতিনিয়ত ‘আমি আমি’ করে চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow