এফবিসিসিআইতে বাড়ছে সহসভাপতির পদ, শীর্ষ পদে থাকছে না ভোটের বাধ্যবাধকতা
দেশের বাণিজ্য সংগঠনগুলোর নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের সভাপতি, সহসভাপতিসহ সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ৪৬ থেকে বাড়িয়ে ৪৮ করার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটিতে নতুন করে দুইটি সহসভাপতির পদ যুক্ত করারও প্রস্তাব রয়েছে। এ ছাড়া বাণিজ্য সংগঠনগুলোর সদস্য ফি ও বার্ষিক চাঁদা নির্ধারণের ক্ষমতা পুনরায় সংশ্লিষ্ট সংগঠনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এফবিসিসিআইয়ের অধীন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর বার্ষিক চাঁদা কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পরিবর্তন এনে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে ২৫ জুলাই পর্যন্ত অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে। সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা শিথিল বর্তমান বিধিমালায় সভাপতি, সহসভাপতিসহ নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সব পদে সরাসরি ভোটে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে সংশোধিত খসড়ায় এ বিধান শিথিল করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী,
দেশের বাণিজ্য সংগঠনগুলোর নির্বাহী কমিটি ও পরিচালনা পর্ষদের সভাপতি, সহসভাপতিসহ সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ৪৬ থেকে বাড়িয়ে ৪৮ করার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটিতে নতুন করে দুইটি সহসভাপতির পদ যুক্ত করারও প্রস্তাব রয়েছে।
এ ছাড়া বাণিজ্য সংগঠনগুলোর সদস্য ফি ও বার্ষিক চাঁদা নির্ধারণের ক্ষমতা পুনরায় সংশ্লিষ্ট সংগঠনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এফবিসিসিআইয়ের অধীন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর বার্ষিক চাঁদা কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
এসব পরিবর্তন এনে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে ২৫ জুলাই পর্যন্ত অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে।
সব পদে সরাসরি ভোটের বাধ্যবাধকতা শিথিল
বর্তমান বিধিমালায় সভাপতি, সহসভাপতিসহ নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সব পদে সরাসরি ভোটে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে সংশোধিত খসড়ায় এ বিধান শিথিল করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের ভোটাধিকার, নির্বাচন ও নেতৃত্ব নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী।
এ ছাড়া সংঘবিধি ও সংঘস্মারক সংশোধনের প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। খসড়া অনুযায়ী, বার্ষিক বা বিশেষ সাধারণ সভায় সংঘবিধিতে নির্ধারিত সংখ্যক সদস্যের উপস্থিতি এবং উপস্থিত সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সম্মতিতে সংশোধনী প্রস্তাব গৃহীত হবে। সংঘবিধিতে এ বিষয়ে কোনো বিধান না থাকলে বৈধ এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি এবং তাদের দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন হবে।
একাধিক সদস্যপদ থাকলেও একটি ভোট
খসড়া বিধিমালায় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে ভোটাধিকার নিয়ে। কোনো সদস্যের একাধিক সদস্যপদ থাকলেও তিনি নির্বাচনে একটির বেশি ভোট দিতে পারবেন না। বর্তমানে একজন ব্যবসায়ী একাধিক সদস্যপদ ধারণ করলে প্রতিটি সদস্যপদের বিপরীতে ভোট দেওয়ার সুযোগ পান।
যৌথ চেম্বারের শর্তেও পরিবর্তন
যৌথ চেম্বারের সদস্যসংক্রান্ত বিধানেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতি পাঁচজন বাংলাদেশি ব্যবসায়ীর বিপরীতে অন্তত দুজন বিদেশি ব্যবসায়ী থাকতে হয়। সংশোধিত খসড়ায় সংশ্লিষ্ট দেশের অন্তত দুজন ব্যবসায়ী থাকলেই হবে বলে প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া যৌথ চেম্বারের সদস্য কারা হবেন, তা সংশ্লিষ্ট চেম্বারের সংঘবিধি অনুযায়ী নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।
সদস্য ফি নির্ধারণ করবে সংগঠন
খসড়া বিধিমালায় প্রতিটি বাণিজ্য সংগঠনকে নিজেদের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ভর্তি ফি এবং বার্ষিক চাঁদা নির্ধারণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গত বছরের বিধিমালায় সরকারিভাবে এসব চাঁদা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে চাঁদার হার বেশি হওয়ায় ব্যবসায়ীরা এর বিরোধিতা করেন।
এফবিসিসিআইয়ের পর্ষদে বাড়ছে দুই সহসভাপতি
টানা প্রায় ২১ মাস ধরে এফবিসিসিআইয়ে নির্বাচিত পরিচালনা পর্ষদ নেই। সর্বশেষ পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা ছিল ৮০ জন। গত বছরের বিধিমালায় তা কমিয়ে ৪৬ জন করা হয়। নতুন খসড়ায় পর্ষদের সদস্যসংখ্যা বাড়িয়ে ৪৮ করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি এবং ৪২ জন পরিচালক।
এই ৪২ পরিচালকের মধ্যে ৩০ জন চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন। এ ছাড়া চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পাঁচজন করে মোট ১০ জন এবং নারী চেম্বার ও নারী অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে একজন করে মোট দুইজন মনোনীত পরিচালক থাকবেন। মনোনীত ১২ পরিচালকের জন্য নির্বাচিত পর্ষদ সরকারের কাছে ২২ জনের নাম পাঠাবে। সেখান থেকে সরকার চূড়ান্তভাবে ১২ জন পরিচালক মনোনয়ন দেবে।
কমছে নিবন্ধন ফি ও বার্ষিক চাঁদা
খসড়ায় এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের দুই বছরের মেয়াদের সদস্যদের এককালীন নিবন্ধন ফি ২০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া এফবিসিসিআইয়ের অধীন বাণিজ্য সংগঠনগুলোর বার্ষিক চাঁদাও কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ক শ্রেণির চেম্বারের বার্ষিক চাঁদা এক লাখ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকা এবং ক শ্রেণির অ্যাসোসিয়েশনের বার্ষিক চাঁদা ৭৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
কেন এই সংশোধন
১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ বাতিল করে ২০২২ সালে ‘বাণিজ্য সংগঠন আইন’ প্রণয়ন করা হয়। ওই আইনের আলোকে গত বছর ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ জারি করা হয়। তবে বিধিমালার বিভিন্ন ধারা নিয়ে এফবিসিসিআই, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বারসহ বেশ কয়েকটি বাণিজ্য সংগঠন আপত্তি জানায়। পরে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘদিন আটকে ছিল। এ সময় বিধিমালা চ্যালেঞ্জ করে একাধিক রিট আবেদনও করা হয়। সংশোধন প্রক্রিয়া শেষ না হওয়ায় তফসিল ঘোষণার পরও এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ইএইচটি/এমএএইচ/
What's Your Reaction?