এফবিসিসিআইতে ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’ গঠন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনায় প্রশাসককে সহায়তার জন্য ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছে সাতটি চেম্বার এবং নয়টি ব্যবসায়ী সংগঠনের প্রধানরা। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের স্বাক্ষরিত গত ৪ আগস্টের এক অফিস স্মারক সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৮ (২)(ক) এর আলোকে এবং গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির প্রেক্ষিতে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কথা হলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক কালবেলাকে বলেন, ফেডারেশন পরিচালনায় সহায়তার জন্য নতুন এ সহায়ক কমিটি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এটি গঠিত হয়েছে। চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রধানদের নিয়ে কমিটিতে এখন ১৬ সদস্য রয়েছে। তবে প্রয়োজনে সদস্যসংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে। এফবিসিসিআই’র অফিস স্বারকে উল্লেখিত কমিটিতে থাকা চেম্বার প্রধানদের মধ্যে রয়েছেন- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের

এফবিসিসিআইতে ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’ গঠন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনায় প্রশাসককে সহায়তার জন্য ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছে সাতটি চেম্বার এবং নয়টি ব্যবসায়ী সংগঠনের প্রধানরা।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের স্বাক্ষরিত গত ৪ আগস্টের এক অফিস স্মারক সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৮ (২)(ক) এর আলোকে এবং গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির প্রেক্ষিতে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে কথা হলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক কালবেলাকে বলেন, ফেডারেশন পরিচালনায় সহায়তার জন্য নতুন এ সহায়ক কমিটি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এটি গঠিত হয়েছে। চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রধানদের নিয়ে কমিটিতে এখন ১৬ সদস্য রয়েছে। তবে প্রয়োজনে সদস্যসংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে।

এফবিসিসিআই’র অফিস স্বারকে উল্লেখিত কমিটিতে থাকা চেম্বার প্রধানদের মধ্যে রয়েছেন- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক চাঁন, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সঙ্গীতা আহমেদ।

আর কমিটিতে অ্যাসোসিয়েশন প্রধানদের মধ্যে রয়েছেন, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ, পাটকলের মালিকদের সংগঠন বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-বিএবির সভাপতি আবদুল হাই সরকার, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, প্লাস্টিকপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, আবাসনশিল্পের মালিকদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। গত রোববার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়। তার পর থেকে এক মাস প্রশাসকের পদটি ফাঁকা ছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি (মো. ফজলুল হক) আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন। এরপর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow