এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা—যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং। অভিজ্ঞ শারমিনের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এর ফলে ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি—বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে। র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। বোলার

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা—যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং। অভিজ্ঞ শারমিনের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এর ফলে ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি—বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে। র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। বোলারদের তালিকায় উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে অবস্থান করছেন তিনি। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। আর নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow