এবার আ.লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরকান্দা উপজেলার প্রধান দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দারসহ আরও কয়েকজন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তাদের প্রিয় নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর দিকনির

এবার আ.লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরকান্দা উপজেলার প্রধান দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দারসহ আরও কয়েকজন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, তাদের প্রিয় নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর দিকনির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো পতাকা উত্তোলন বা পুষ্পস্তবক অর্পণের প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুই পাইনি। বিষয়টি যাচাই করা হচ্ছে।”

এদিকে, ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, এটি সম্পূর্ণ প্রতীকী কর্মসূচি।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow