এবার কুমিল্লায় পুলিশের ওপর হামলা

কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী লোকমান মিয়াকে আটক করতে হোমনা থানা পুলিশের একটি দল সিভিল পোশাকে অভিযান পরিচালনা করে। এসময় আসামি লোকমান মিয়া তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে পুলিশের কাজে বাধা প্রদান করেন। পরে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, চিহ্নিত মা

এবার কুমিল্লায় পুলিশের ওপর হামলা
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী লোকমান মিয়াকে আটক করতে হোমনা থানা পুলিশের একটি দল সিভিল পোশাকে অভিযান পরিচালনা করে। এসময় আসামি লোকমান মিয়া তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে পুলিশের কাজে বাধা প্রদান করেন। পরে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় আসামিপক্ষ পুলিশের উপর হামলা চালালে তিন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে, বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় পুলিশের ওপর হামলা চালায় অবৈধ বস্তিবাসীরা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow