এবার নির্বাচন থেকে সরে দাড়ালেন আলোচিত সেই প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের মানবাধিকারকর্মী আনোয়ারা ইসলাম রানী তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শনিবার রাত ৮টায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃতীয় লিঙ্গ ও সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি পূরণের লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ভোটারদের হরিণ প্রতীকে ভোট না দেওয়ারও আহ্বান জানান। আনোয়ারা ইসলাম রানী বলেন, “সময় বদলেছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়নি। রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে আমাদের মৌলিক অধিকার দীর্ঘদিন ধরে নিশ্চিত হয়নি। আমরা সমাজের বোঝা হতে চাই না, আমাদের মূলধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণের সুযোগ দিতে হবে।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সরকারের কাছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অ্যাফারমেটিভ অ্যাকশন এবং সংসদে সংরক্ষিত আসনের দাবি জানানো হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। নারীদের জন্য একসময় সংরক্ষিত আসন প্রবর্তনের মতোই হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্যও এ ব্যবস্থা নেওয়া

এবার নির্বাচন থেকে সরে দাড়ালেন আলোচিত সেই প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের মানবাধিকারকর্মী আনোয়ারা ইসলাম রানী তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

শনিবার রাত ৮টায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৃতীয় লিঙ্গ ও সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি পূরণের লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ভোটারদের হরিণ প্রতীকে ভোট না দেওয়ারও আহ্বান জানান।

আনোয়ারা ইসলাম রানী বলেন, “সময় বদলেছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়নি। রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে আমাদের মৌলিক অধিকার দীর্ঘদিন ধরে নিশ্চিত হয়নি। আমরা সমাজের বোঝা হতে চাই না, আমাদের মূলধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সরকারের কাছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অ্যাফারমেটিভ অ্যাকশন এবং সংসদে সংরক্ষিত আসনের দাবি জানানো হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। নারীদের জন্য একসময় সংরক্ষিত আসন প্রবর্তনের মতোই হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্যও এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, “১৯৭৩ সালে যেখানে ১৫টি সংরক্ষিত আসন ছিল, তা এখন ৫০টিতে বৃদ্ধি পেয়েছে। নারীরা এর ফলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। আমাদেরও এমন সুযোগ চাই।”

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি এবং রূপান্তরের উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হন।

রংপুর সদর ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড মিলে রংপুর-৩ আসন। এই আসনে ১৬৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২৪০। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৭০ জন, নারী ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন ও হিজড়া ৫ জন। ইতোমধ্যে রংপুর-৩ আসনে ৫ হাজার ২৩০ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow