এবার পদত্যাগের মিছিলে যোগ দিলেন মেহরাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। শনিবার তৃতীয় পরিচালক হিসেবে ইস্তফা দিয়েছেন মেহরাব আলম চৌধুরী। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছে। বিসিবিতে নিরাপত্তা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত বছরের ৫ অক্টোবর বিসিবির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত পরিচালনা পর্ষদ থেকে এ নিয়ে ৬ জন পরিচালক পদত্যাগ করলেন। শনিবার বোর্ড সভার মধ্যে পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফয়েজুর রহমান মিতু। এর কিছুক্ষণ পর পদত্যাগ করেন শানিয়ান তানিম। এর আগে ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির ফয়সালও বিসিবি ছেড়ে গেছেন। এসকেডি/এমকেআর

এবার পদত্যাগের মিছিলে যোগ দিলেন মেহরাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। শনিবার তৃতীয় পরিচালক হিসেবে ইস্তফা দিয়েছেন মেহরাব আলম চৌধুরী। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছে। বিসিবিতে নিরাপত্তা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর বিসিবির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত পরিচালনা পর্ষদ থেকে এ নিয়ে ৬ জন পরিচালক পদত্যাগ করলেন।

শনিবার বোর্ড সভার মধ্যে পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফয়েজুর রহমান মিতু। এর কিছুক্ষণ পর পদত্যাগ করেন শানিয়ান তানিম। এর আগে ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির ফয়সালও বিসিবি ছেড়ে গেছেন।

এসকেডি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow