এবার ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে

চলতি মাসে ফ্রান্স, সিঙ্গাপুর, বাহরাইনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কারিগরি ও ব্যবস্থাপনা টিম পাঠাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জানা যায়, আগামী ১৩ জুলাই ইসির উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম বাহরাইনে যাচ্ছে। এ ছাড়া ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে। ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ফ্রান্সে যাবে। আর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম যাবে।  এছাড়া আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম সিঙ্গাপুরে যাবে। ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে ২৯ জুলাই। পুরো সফরের ব্যয় আইডিইএ প্রকল্প-২ থেকে বহন করা হবে। ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম;

এবার ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে
চলতি মাসে ফ্রান্স, সিঙ্গাপুর, বাহরাইনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কারিগরি ও ব্যবস্থাপনা টিম পাঠাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জানা যায়, আগামী ১৩ জুলাই ইসির উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম বাহরাইনে যাচ্ছে। এ ছাড়া ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে। ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ফ্রান্সে যাবে। আর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম যাবে।  এছাড়া আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম সিঙ্গাপুরে যাবে। ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে ২৯ জুলাই। পুরো সফরের ব্যয় আইডিইএ প্রকল্প-২ থেকে বহন করা হবে। ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে নতুন করে ওই তিনটি দেশ যোগ হচ্ছে। ইসি জানায়, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে প্রবাসেই নতুন ভোটার নিবন্ধনের আবেদন করার পর তা দেশে ওই ব্যক্তির উপজেলায় যাচাই করা হয়। যাচাইয়ে সঠিকতা পেলে তাকে ভোটার করা হয় এবং তার এনআইডি প্রিন্ট করা হয়। এরপর দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে তার এনআইডি পৌঁছে দেয় কমিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow