এবার সারাদেশে অতিভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

গত তিনদিন দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এবার সারাদেশে অতিভারী বর্ষণের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টা সারাদেশে অতিভারী বর্ষণের সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। আরও পড়ুন চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ৮ জুলাই বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটরি/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আরএএস/কেএসআর

এবার সারাদেশে অতিভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

গত তিনদিন দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এবার সারাদেশে অতিভারী বর্ষণের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৪৮ ঘণ্টা সারাদেশে অতিভারী বর্ষণের সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ৮ জুলাই বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটরি/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow