এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল 

দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ চালিয়েছে বলে জানিয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।   সানার প্রতিবেদনে বলা হয়, দেরার পশ্চিমাঞ্চলের ইয়ারমুক বেসিন এলাকায় মারিয়া ও আবদিন গ্রামের মাঝামাঝি কৃষিজমি ও বনাঞ্চলে গোলা নিক্ষেপ করা হয়।  এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে। প্রায় প্রতিদিনই অভিযান, বাড়িঘরে তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখালসহ সাধারণ মানুষকে আটকের অভিযোগ পাওয়া যাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যত বাতিল ঘোষণা করে এবং সীমান্তবর্তী বাফার জোনে অবস্থান নেয়। নতুন সিরীয় প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে কোনো হুমকি না দিলেও, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার পাশাপাশি সামরিক স্থাপনা, অস্ত্র ও গোলাবারুদ লক্ষ্যবস্তু করা হয়েছে।

এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল 

দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ চালিয়েছে বলে জানিয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।  

সানার প্রতিবেদনে বলা হয়, দেরার পশ্চিমাঞ্চলের ইয়ারমুক বেসিন এলাকায় মারিয়া ও আবদিন গ্রামের মাঝামাঝি কৃষিজমি ও বনাঞ্চলে গোলা নিক্ষেপ করা হয়। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে। প্রায় প্রতিদিনই অভিযান, বাড়িঘরে তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখালসহ সাধারণ মানুষকে আটকের অভিযোগ পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যত বাতিল ঘোষণা করে এবং সীমান্তবর্তী বাফার জোনে অবস্থান নেয়।

নতুন সিরীয় প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে কোনো হুমকি না দিলেও, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার পাশাপাশি সামরিক স্থাপনা, অস্ত্র ও গোলাবারুদ লক্ষ্যবস্তু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow