এবার সিরি-তেও পাবেন এআইয়ের সুবিধা

আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল ওয়াচ-এর মতো অ্যাপলের আরেক জনপ্রিয় ডিভাইস সিরি। সিরি হলো অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা তৈরি একটি জনপ্রিয় ভয়েস-নিয়ন্ত্রিত ভার্চুয়াল সহকারী। এটি এআই প্রযুক্তির মাধ্যমে কাজ করে, যা কণ্ঠস্বর ব্যবহার করে কল করা, মেসেজ পাঠানো, অ্যালার্ম সেট করা এবং ইন্টারনেট অনুসন্ধানের মতো কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারে। এবার অ্যাপল তার ভয়েস সহকারী সিরি-এর একটি আপডেটেড সংস্করণ ঘোষণা করতে যাচ্ছে। যেটি নতুন আপডেটটি গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর ভিত্তি করে তৈরি হবে এবং এটি অ্যাপলের জুন ২০২৪ সালে ঘোষিত এআই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে। আপডেটেড সিরি ব্যবহারকারীর তথ্য এবং স্ক্রিনে প্রদর্শিত কনটেন্ট অ্যাক্সেস করতে সক্ষম হবে। এর পাশাপাশি, আরও স্বাভাবিক ও সংলাপভিত্তিক সংস্করণের সিরি পরিকল্পনাও রয়েছে। জানা গেছে, এটি গুগলের ক্লাউড অবকাঠামো ব্যবহার করতে পারবে এবং আরও বিস্তৃত ফাংশনালিটি প্রদান করবে। আপডেটটি সম্ভাব্যভাবে জুনে অনুষ্ঠিত হবে অ্যাপল ওয়াল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ইভেন্টে উপস্থাপন করা হবে। এনগ্যাজেটের রিপোর্টে

এবার সিরি-তেও পাবেন এআইয়ের সুবিধা

আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল ওয়াচ-এর মতো অ্যাপলের আরেক জনপ্রিয় ডিভাইস সিরি। সিরি হলো অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা তৈরি একটি জনপ্রিয় ভয়েস-নিয়ন্ত্রিত ভার্চুয়াল সহকারী। এটি এআই প্রযুক্তির মাধ্যমে কাজ করে, যা কণ্ঠস্বর ব্যবহার করে কল করা, মেসেজ পাঠানো, অ্যালার্ম সেট করা এবং ইন্টারনেট অনুসন্ধানের মতো কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারে।

এবার অ্যাপল তার ভয়েস সহকারী সিরি-এর একটি আপডেটেড সংস্করণ ঘোষণা করতে যাচ্ছে। যেটি নতুন আপডেটটি গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর ভিত্তি করে তৈরি হবে এবং এটি অ্যাপলের জুন ২০২৪ সালে ঘোষিত এআই প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে। আপডেটেড সিরি ব্যবহারকারীর তথ্য এবং স্ক্রিনে প্রদর্শিত কনটেন্ট অ্যাক্সেস করতে সক্ষম হবে।

এর পাশাপাশি, আরও স্বাভাবিক ও সংলাপভিত্তিক সংস্করণের সিরি পরিকল্পনাও রয়েছে। জানা গেছে, এটি গুগলের ক্লাউড অবকাঠামো ব্যবহার করতে পারবে এবং আরও বিস্তৃত ফাংশনালিটি প্রদান করবে। আপডেটটি সম্ভাব্যভাবে জুনে অনুষ্ঠিত হবে অ্যাপল ওয়াল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ইভেন্টে উপস্থাপন করা হবে।

এনগ্যাজেটের রিপোর্টে বলা হয়েছে, অ্যাপল সম্প্রতি তার এআই কৌশলে কিছু সমস্যার মুখোমুখি হয়েছে। বিশেষ করে, এআই বিভাগের প্রধান জন জিয়ানানড্রিয়ারার পদত্যাগ এবং অভ্যন্তরীণ মতবিরোধ প্রক্রিয়ার ধীরগতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

সূত্র: টেকক্রাঞ্চ

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow