এমন জয়ের পর কিছু লাগে না, বোনাস প্রসঙ্গে হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেটে এখন উৎসবের আমেজ। এমন ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটারদের জন্য বোনাস আসবে কি না, সেটি নিয়ে আলোচনা থাকলেও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে এসবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়াকে হারানোর অর্জন। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের দারুণ এই জয়কে বিশেষভাবে দেখছেন বাশার। তার মতে, এমন একটি জয় পাওয়ার পর আলাদা করে আর কিছু চাওয়ার থাকে না। ম্যাচ শেষে বাশার বলেন, ‘আমি ঠিক জানি না (বোনাসের ব্যাপারে)। আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটা জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কী করবে বোর্ডের ব্যাপার। বোর্ড হয়তো পরে কিছু করবে। তবে এরকম জয়ের পর আসলে আপনার আর কিছু লাগে না! আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিচ্ছু লাগবে না।’ শুধু জয় নয়, ম্যাচের প্রতিটি বিভাগে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সও মুগ্ধ করেছে সাবেক এই অধিনায়ককে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং-সব জায়গাতেই দল সমানভাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে মনে করেন তিনি। বাশারের ভাষায়, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। বে

এমন জয়ের পর কিছু লাগে না, বোনাস প্রসঙ্গে হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেটে এখন উৎসবের আমেজ। এমন ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটারদের জন্য বোনাস আসবে কি না, সেটি নিয়ে আলোচনা থাকলেও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে এসবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়াকে হারানোর অর্জন।

ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের দারুণ এই জয়কে বিশেষভাবে দেখছেন বাশার। তার মতে, এমন একটি জয় পাওয়ার পর আলাদা করে আর কিছু চাওয়ার থাকে না।

ম্যাচ শেষে বাশার বলেন, ‘আমি ঠিক জানি না (বোনাসের ব্যাপারে)। আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটা জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কী করবে বোর্ডের ব্যাপার। বোর্ড হয়তো পরে কিছু করবে। তবে এরকম জয়ের পর আসলে আপনার আর কিছু লাগে না! আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিচ্ছু লাগবে না।’

শুধু জয় নয়, ম্যাচের প্রতিটি বিভাগে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সও মুগ্ধ করেছে সাবেক এই অধিনায়ককে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং-সব জায়গাতেই দল সমানভাবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে মনে করেন তিনি।

বাশারের ভাষায়, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। বেশ কিছু বড় জয় আছে আমাদের। তবে এটা ভিন্ন। নিউজিল্যান্ডে জেতা টেস্টও বড় ছিল। ওখানেও কঠিন। তবে এটা ভিন্ন একেবারেই। সব দিক দিয়ে ভালো খেলে এই ম্যাচ জিতেছি। ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, ভালো বোলিং। সবাই সবাইকে সাহায্য করেছে। স্পিনার, পেসার, ব্যাটার- অবিশ্বাস্য খেলেছি আমরা।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow