এমপিপুত্রকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় চলমান আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকমের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার। আবার প্রয়োজন মনে করেছে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগের ভিত্তিতেই তাদের দায়িত্ব পালন করেছে এবং এ ক্ষেত্রে কোনো ব্যক্তির পরিচয় বা পারিবারিক অবস্থান বিবেচনায় নেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছ

এমপিপুত্রকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় চলমান আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকমের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার। আবার প্রয়োজন মনে করেছে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগের ভিত্তিতেই তাদের দায়িত্ব পালন করেছে এবং এ ক্ষেত্রে কোনো ব্যক্তির পরিচয় বা পারিবারিক অবস্থান বিবেচনায় নেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই পুলিশ পদক্ষেপ নিয়েছে।

তবে ওই ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল বা জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম (সজীব) মুচলেকা দিয়ে ছাড়া পান।

গতকাল রোববার পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি আটক করার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপকর্মের দায় দল নেবে না।

টিটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow