এমপি আয়নুলের গাড়িতে হামলা, জামায়াতের প্রতিবাদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা জামায়াত ইসলামী। রবিবার (১৬ আগস্ট) বিকেলে সলঙ্গা থানা জামায়াত ইসলামী অস্থায়ী কার্যলয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সলঙ্গা থানা জামায়াত ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহিদ লিখিত বক্তব্যে বলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা। ঘটনার সঙ্গে জামায়ত ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে। জামায়ত ইসলামী, ছাত্র শিবিরকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে সলঙ্গা থানা জামায়াত ইসলামী সেক্রেটারি রাকিবুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, হাটিকুমরুল ইউনিয়ন জামায়ের আমীর মাওলানা রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপ

এমপি আয়নুলের গাড়িতে হামলা, জামায়াতের প্রতিবাদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা জামায়াত ইসলামী।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে সলঙ্গা থানা জামায়াত ইসলামী অস্থায়ী কার্যলয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সলঙ্গা থানা জামায়াত ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহিদ লিখিত বক্তব্যে বলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা। ঘটনার সঙ্গে জামায়ত ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে। জামায়ত ইসলামী, ছাত্র শিবিরকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে সলঙ্গা থানা জামায়াত ইসলামী সেক্রেটারি রাকিবুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, হাটিকুমরুল ইউনিয়ন জামায়ের আমীর মাওলানা রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow