এমপি নাসেরকে নিয়ে এআই ভিডিও: সাইবার মামলায় যুবক গ্রেফতার

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থেকে সৈয়দ তানভীর আহমেদকে (৩০) গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতার সৈয়দ তানভীর মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা। তার পূর্বে বাড়ি ছিল জুড়ী উপজেলায়। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করেন তিনি। আগে সনাতন ধর্মাবলম্বী থাকলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তানভীর নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তাকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডে নেওয়া হবে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাহার-৩ আসনের এমপি এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে AI

এমপি নাসেরকে নিয়ে এআই ভিডিও: সাইবার মামলায় যুবক গ্রেফতার

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থেকে সৈয়দ তানভীর আহমেদকে (৩০) গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতার সৈয়দ তানভীর মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা। তার পূর্বে বাড়ি ছিল জুড়ী উপজেলায়। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করেন তিনি। আগে সনাতন ধর্মাবলম্বী থাকলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তানভীর নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তাকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডে নেওয়া হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাহার-৩ আসনের এমপি এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে AI প্রযুক্তির মাধ্যমে তার ছবি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

এ ঘটনায় অ্যাডভোকেট নিয়ামুল হক (৩৮) গত ২ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর স্কুল রোড এলাকার নিজ বাসায় অবস্থানকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ফেসবুকে প্রবেশ করেন। এসময় বিভিন্ন ফেসবুক আইডি থেকে এমপি নাসের রহমানের ছবি ব্যবহার করে AI প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি বিকৃত ও অশ্লীল ভিডিও দেখতে পান।’

মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫/৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ গ্রহণের পর মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তদন্তের অংশ হিসেবে সোমবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে আসামি সৈয়দ তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতার তানভীরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে বেরিয়ে আসবে কারা জড়িত।

মামলার বাদী মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মে কারো কুরুচিপূর্ণ বা বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া গম্ভীর ও দণ্ডনীয় অপরাধ। অপরাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচারমূলক ভিডিও পোস্ট, শেয়ার কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাদের সবাইকেই এ মামলার আসামির আওতায় আনা হচ্ছে।

মাহিদুল ইসলাম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow