এমপি প্রার্থীর চাঁদাবাজির গোপন কল রেকর্ড ভাইরাল, কী বলছেন তিনি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের কথিত চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই অডিও কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে ভোটারদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬ মিনিট ১১ সেকেন্ডের ওই অডিও কল রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। পরে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী অডিও ক্লিপটি শেয়ার করেন। ভাইরাল হওয়া অডিও ক্লিপে এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনকে এমপি প্রার্থী শাহিনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘দাদা, আপনার তো এখন মাঠ ভালো। কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দেবে না। তাহলে এখন আমি কী করব? আপনি যে হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন, তার ভিডিও আমার কাছে আছে।’ অডিওতে আরও শোনা যায়, মোবারক হোসেন বলেন, ‘ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে

এমপি প্রার্থীর চাঁদাবাজির গোপন কল রেকর্ড ভাইরাল, কী বলছেন তিনি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের কথিত চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই অডিও কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে ভোটারদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬ মিনিট ১১ সেকেন্ডের ওই অডিও কল রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। পরে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী অডিও ক্লিপটি শেয়ার করেন।

ভাইরাল হওয়া অডিও ক্লিপে এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনকে এমপি প্রার্থী শাহিনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘দাদা, আপনার তো এখন মাঠ ভালো। কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দেবে না। তাহলে এখন আমি কী করব? আপনি যে হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন, তার ভিডিও আমার কাছে আছে।’

অডিওতে আরও শোনা যায়, মোবারক হোসেন বলেন, ‘ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে গিয়েছিল, তার ভিডিও আমার কাছে আছে। এ ছাড়া বিভিন্ন সময় ডাক্তারদের হুমকি-ধমকি দিয়ে যে চাঁদা নিয়েছেন, সেগুলোর রেকর্ডও আমার কাছে রয়েছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি চাইলে এসব ভিডিও ফেসবুকে ছেড়ে দিতে পারি। এখন দেখেন আপনি কী করবেন।’

এর জবাবে অপর প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহ নুরুল কবীর শাহিনকে বলতে শোনা যায়, ‘তোর কোনো সমস্যা হবে না। আমি কি তোরে কিছু বলেছি? কে কী বলল, তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি, এখনও তেমনই আছোস।’

এ সময় ছাত্রদল নেতা মোবারক হোসেন বলেন, ‘আমি আপনাকে আর বিশ্বাস করি না।’ উত্তরে শাহিন বলেন, ‘তুই কাল আমার সঙ্গে দেখা করিস।’ জবাবে মোবারক বলেন, ‘আমি আপনার সঙ্গে বাসায় গিয়ে দেখা করলেই আপনি লাইসেন্স করা পিস্তল দিয়ে আমাকে শুট করে দেবেন।’

ফাঁস হওয়া অডিও কল রেকর্ড প্রসঙ্গে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন বলেন, ‘সাবেক এমপি শাহিন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন। ভাইরাল হওয়া অডিওতে তার স্বীকারোক্তিও রয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী শাহ নুরুল কবীর শাহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow