এমপি হলে চাঁদাবাজ-দুর্নীতি নির্মূল করব : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে দাগনভূঞা থেকে চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতি পুরোপুরি নির্মূল করব। আমি যা বলছি এমপি হওয়ার পর তা আমার কাছ থেকে গুনে গুনে আদায় করে নেবেন। ​বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ​আব্দুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীরা দেশে সম্পদ সৃষ্টি করে এবং অর্থনীতিকে সচল রাখে। কিন্তু এক শ্রেণির চাকরিজীবী ও রাজনীতিবিদ চুরিতে ব্যস্ত থাকায় দেশের প্রকৃত সমৃদ্ধি ব্যাহত হচ্ছে।  তিনি বলেন, ব্যবসা ধর্মে স্বীকৃত এবং দেশের সমৃদ্ধির জন্য ব্যবসার কোনো বিকল্প নেই। অথচ গত ৬-৭ বছর ধরে দেশে কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে চাকরি বা কর্মসংস্থান সৃষ্টি হয় না। দেশের এই বিপুল ঘনবসতির বিপরীতে কর্মসংস্থান তৈরি করতে হলে সবার আগে ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। ​দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই বর্ষীয়ান নেতা বলেন, নির্বাচিত হলে আমি ব্যক্তিগত বা দলীয় স্

এমপি হলে চাঁদাবাজ-দুর্নীতি নির্মূল করব : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে দাগনভূঞা থেকে চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতি পুরোপুরি নির্মূল করব। আমি যা বলছি এমপি হওয়ার পর তা আমার কাছ থেকে গুনে গুনে আদায় করে নেবেন।

​বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​আব্দুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীরা দেশে সম্পদ সৃষ্টি করে এবং অর্থনীতিকে সচল রাখে। কিন্তু এক শ্রেণির চাকরিজীবী ও রাজনীতিবিদ চুরিতে ব্যস্ত থাকায় দেশের প্রকৃত সমৃদ্ধি ব্যাহত হচ্ছে। 

তিনি বলেন, ব্যবসা ধর্মে স্বীকৃত এবং দেশের সমৃদ্ধির জন্য ব্যবসার কোনো বিকল্প নেই। অথচ গত ৬-৭ বছর ধরে দেশে কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হলে চাকরি বা কর্মসংস্থান সৃষ্টি হয় না। দেশের এই বিপুল ঘনবসতির বিপরীতে কর্মসংস্থান তৈরি করতে হলে সবার আগে ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

​দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই বর্ষীয়ান নেতা বলেন, নির্বাচিত হলে আমি ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের মানোন্নয়নে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।

​সভায় দাগনভূঞা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow