এমবাপের পেনাল্টি মিস
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আধা ঘণ্টা না হতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ফ্রান্সের। কিন্তু কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। ম্যাচে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ আসে ২৫ মিনিটে। এমবাপে বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন গোলের দিকে। মাজরাউই বিপদ ঠেকাতে পেনাল্টি বক্সের ভেতরে তাকে ট্যাকল করে ফেলে দেন। পেনাল্টির সিদ্ধান্ত দিতে খুব বেশি ভাবতে হয়নি রেফারিকে। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপে। ডানদিকে ধীরগতির শট মারেন তিনি, যা সহজেই ধরে ফেলেন ইয়াসিন বুনো। এমএমআর
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আধা ঘণ্টা না হতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ফ্রান্সের। কিন্তু কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন।
ম্যাচে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ আসে ২৫ মিনিটে।
এমবাপে বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন গোলের দিকে। মাজরাউই বিপদ ঠেকাতে পেনাল্টি বক্সের ভেতরে তাকে ট্যাকল করে ফেলে দেন। পেনাল্টির সিদ্ধান্ত দিতে খুব বেশি ভাবতে হয়নি রেফারিকে।
কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপে। ডানদিকে ধীরগতির শট মারেন তিনি, যা সহজেই ধরে ফেলেন ইয়াসিন বুনো।
এমএমআর
What's Your Reaction?