এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ-এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক-কে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জানিয়েছেন, পলাতক থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানা-এ মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ-এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক-কে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জানিয়েছেন, পলাতক থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানা-এ মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow