এলজিইডির পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়লো দেড় কোটি টাকা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক সেবার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০১৮ সালের ২৭ অক্টোবরের অনুমোদনের ভিত্তিতে প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে নিপ্পন কোই কো. লিমিটেড (জাপান), ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (বাংলাদেশ), রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস (প্রাইভেট) লিমিটেড (বাংলাদেশ) এবং বিইটিএস কনসালটিং সার্ভিসেস লিমিটেড (বাংলাদেশ)-কে ১০৪ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় নিয়োগ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী পরামর্শক সেবা চলমান থাকাকালে দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুসারে প্রকল্পের মেয়াদ ৩ বছর ৬ মাস বৃদ্ধি পায়। বর্ধিত সময়ে অবশিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরামর্শক সেবার মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে পরামর্শক সেবার জন্য অ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক সেবার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০১৮ সালের ২৭ অক্টোবরের অনুমোদনের ভিত্তিতে প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে নিপ্পন কোই কো. লিমিটেড (জাপান), ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (বাংলাদেশ), রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস (প্রাইভেট) লিমিটেড (বাংলাদেশ) এবং বিইটিএস কনসালটিং সার্ভিসেস লিমিটেড (বাংলাদেশ)-কে ১০৪ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় নিয়োগ দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী পরামর্শক সেবা চলমান থাকাকালে দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুসারে প্রকল্পের মেয়াদ ৩ বছর ৬ মাস বৃদ্ধি পায়। বর্ধিত সময়ে অবশিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরামর্শক সেবার মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেয়।
এরই পরিপ্রেক্ষিতে পরামর্শক সেবার জন্য অতিরিক্ত ১ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৯৮২ টাকার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০৬ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৪৮২ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ বেশি।
ভেরিয়েশনের কারণ হিসেবে বলা হয়েছে, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় অবশিষ্ট ১১৭টি উপ-প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়া, পূর্ত কাজের গুণগত মান নিশ্চিতকরণ, হস্তান্তরকৃত উপ-প্রকল্পগুলোর টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, সমাপ্ত উপ-প্রকল্পের প্রভাব মূল্যায়ন এবং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা প্রয়োজন হয়ে পড়ে।
এমএএস/এমআইএইচএস
What's Your Reaction?