এলপিএলে চ্যাম্পিয়ন হতে পারলেন না সাকিব-হৃদয়

ফাইনালে ওঠার পর আশা করা হয়েছিল চ্যাম্পিয়ন হবে জাফনা কিংস। এই আশাটা ছিল বাংলাদশের ক্রিকেট সমর্থকদের। যেহেতু দলটায় খেলছে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ফাইনালে সাকিব-হৃদয়ের জাফনা কিংস মাত্র ১২৪ রানের লক্ষ্য দেয় প্রতিপক্ষ গল গ্যালান্টসকে। ৫ উইকেটের জয়ে এলপিএলের চ্যাম্পিয়ন হয়েছে গল। টস জিতে ব্যাট করতে নামা জাফনার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শুধুমাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘরের রান করতে পেরেছেন। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা কামিল মিশারা। ২০ রান করেন আভিস্কা ফার্নান্দো। দ্বিতীয় উইকেট পড়ার পর ব্যাট করতে নামা হৃদয় শুরু করেন চার মেরে। কিন্তু সাচিন্দু কলম্বাগেকে বড় শট খেলতে গিয়ে ১০ রানে ফেরেন সাজঘরে।  সাতে নামা সাকিব ৯ রানে থেমে যান। ১৬ বলে ২৪ রান করেন চামিন্দু বিক্রমসিংহে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় জাফনা কিংস। ক্ষুদ্র এই লক্ষ্য তাড়া করতে কষ্ট করা লাগেনি গল গ্যালান্টসকে। ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন তারা। গলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৪ রান করা টমাস রজার্সকে ফেরান সাকিব। এরপর ১৯ বলে ৩১ রান করে ফেলা দিনুরা কালুপাহানাকেও ফিরিয়

এলপিএলে চ্যাম্পিয়ন হতে পারলেন না সাকিব-হৃদয়

ফাইনালে ওঠার পর আশা করা হয়েছিল চ্যাম্পিয়ন হবে জাফনা কিংস। এই আশাটা ছিল বাংলাদশের ক্রিকেট সমর্থকদের। যেহেতু দলটায় খেলছে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ফাইনালে সাকিব-হৃদয়ের জাফনা কিংস মাত্র ১২৪ রানের লক্ষ্য দেয় প্রতিপক্ষ গল গ্যালান্টসকে। ৫ উইকেটের জয়ে এলপিএলের চ্যাম্পিয়ন হয়েছে গল।

টস জিতে ব্যাট করতে নামা জাফনার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শুধুমাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘরের রান করতে পেরেছেন। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা কামিল মিশারা। ২০ রান করেন আভিস্কা ফার্নান্দো।

দ্বিতীয় উইকেট পড়ার পর ব্যাট করতে নামা হৃদয় শুরু করেন চার মেরে। কিন্তু সাচিন্দু কলম্বাগেকে বড় শট খেলতে গিয়ে ১০ রানে ফেরেন সাজঘরে। 

সাতে নামা সাকিব ৯ রানে থেমে যান। ১৬ বলে ২৪ রান করেন চামিন্দু বিক্রমসিংহে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় জাফনা কিংস। ক্ষুদ্র এই লক্ষ্য তাড়া করতে কষ্ট করা লাগেনি গল গ্যালান্টসকে। ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন তারা।

গলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৪ রান করা টমাস রজার্সকে ফেরান সাকিব। এরপর ১৯ বলে ৩১ রান করে ফেলা দিনুরা কালুপাহানাকেও ফিরিয়েছেন বোল্ড করে। তবে তা যথেষ্ট ছিল না জাফনাকে চ্যাম্পিয়ন করার জন্য।

শেষ পর্যন্ত সাহান আরাচ্চিগে ১৪ ও দাসুন শানাকা ২০ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেছেন দলের জয়। ২০ রানে ৩ উইকেট শিকার করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গলের চারিত আসালাঙ্কা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow