এলপিজির দাম বাড়ায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

ভোক্তা পর্যায়ে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকা থেকে ১ হাজার ৭২৮ টাকা করেছে। এপ্রিল মাস থেকে প্রতি সিলিন্ডারে ৩৮৭ টাকা বেশি ব্যয় করতে হবে। ২ এপ্রিল বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এমন খবরে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে ব্যঙ্গাত্মক সুরে প্রতিবাদও করেছেন। গোলাম মাওলা রনি লিখেছেন, ‌‘দাম বেড়েছে ৩৮৭ টাকা! এটা নিয়ে হইচই না করে ফ্যামিলি কার্ডে কত টাকা পেলেন তার সঙ্গে প্লাস মাইনাস করুন। মেজাজ বেশি গরম হলে শেখ হাসিনাকে ১০টা গালি দিয়ে দিন!’ আরও পড়ুনআন্তরিকভাবে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী  মো. নাসির উদ্দিন ফকির লিটন লিখেছেন, ‘এলপিজি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১২ কেজি সিলিন্ডারের আগের দাম ১,৩৪১ টাকা। নতুন দাম ১,৭২৮ টাকা। দাম বৃদ্ধি ৩৮৭ টাকা।’ আলম দিদার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দাম বাড়া মানে দেশ উন্নত হচ্ছে।’ হেমায়েত হোসাইন লিখেছ

এলপিজির দাম বাড়ায় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

ভোক্তা পর্যায়ে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকা থেকে ১ হাজার ৭২৮ টাকা করেছে। এপ্রিল মাস থেকে প্রতি সিলিন্ডারে ৩৮৭ টাকা বেশি ব্যয় করতে হবে।

২ এপ্রিল বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এমন খবরে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে ব্যঙ্গাত্মক সুরে প্রতিবাদও করেছেন।

গোলাম মাওলা রনি লিখেছেন, ‌‘দাম বেড়েছে ৩৮৭ টাকা! এটা নিয়ে হইচই না করে ফ্যামিলি কার্ডে কত টাকা পেলেন তার সঙ্গে প্লাস মাইনাস করুন। মেজাজ বেশি গরম হলে শেখ হাসিনাকে ১০টা গালি দিয়ে দিন!’

মো. নাসির উদ্দিন ফকির লিটন লিখেছেন, ‘এলপিজি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১২ কেজি সিলিন্ডারের আগের দাম ১,৩৪১ টাকা। নতুন দাম ১,৭২৮ টাকা। দাম বৃদ্ধি ৩৮৭ টাকা।’

আলম দিদার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দাম বাড়া মানে দেশ উন্নত হচ্ছে।’

হেমায়েত হোসাইন লিখেছেন, ‘ঢাকায় ৩-৪ মাস আগে থেকে ২৫০০ টাকায় ১২ কেজি সিলিন্ডার গ্যাস কিনতেছি।’

ফরিদ হোসাইন লিখেছেন, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১,৭২৮ টাকা নির্ধারণ করেছে সরকার। শান্তি শান্তি শান্তি...।’

জানা যায়, বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow