এলপিজির নতুন দাম ঘোষণা
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসভিত্তিক দাম নির্ধারণের অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা। ভ্যাট কমানোর পর গত ২৩ ফেব্রুয়ারি সেটি কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। তার আগের মাস জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ১২ কেজিতে দাম বাড়ে ৫০ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে ৫০ টাকা দাম বাড়ানোর পর ১৫ টাকা কমানো হয়েছিল। তবে মার্চে দাম অপরিবর্তিত রাখলো বিইআরসি। এছাড়া ১২.৫ কেজি ১৩৯৭ টাকা, ১৫ কেজি ১৬৬৭ টাকা থেকে বেড়ে ১৬৭৬ টাকা, ১৬ কেজি ১৭৮৯ টাকা থেকে ১ টাকা কমে ১৭৮৮, ১৮ কেজি ২০১২ থেকে ১ টাকা কমে ২০১১, ২০ কেজি ২২৩৬ টাকা থেকে ১ টাকা কমে ২২৩৫ টাকা, ২২ কেজি ২৪৫৯ টাকা থেকে ১ টাকা কমে ২৪৫৮, ২৫ কেজি ২৭৯৫ থেকে ১ টাকা কমে ২৭৯৪, ৩০ কেজি ৩৩৫৪ টাকা থেকে ২ টাকা কমে ৩৩৫২, ৩৩ কেজি ৩৬৮৯ টা
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাসভিত্তিক দাম নির্ধারণের অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা। ভ্যাট কমানোর পর গত ২৩ ফেব্রুয়ারি সেটি কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি।
তার আগের মাস জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ১২ কেজিতে দাম বাড়ে ৫০ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে ৫০ টাকা দাম বাড়ানোর পর ১৫ টাকা কমানো হয়েছিল। তবে মার্চে দাম অপরিবর্তিত রাখলো বিইআরসি।
এছাড়া ১২.৫ কেজি ১৩৯৭ টাকা, ১৫ কেজি ১৬৬৭ টাকা থেকে বেড়ে ১৬৭৬ টাকা, ১৬ কেজি ১৭৮৯ টাকা থেকে ১ টাকা কমে ১৭৮৮, ১৮ কেজি ২০১২ থেকে ১ টাকা কমে ২০১১, ২০ কেজি ২২৩৬ টাকা থেকে ১ টাকা কমে ২২৩৫ টাকা, ২২ কেজি ২৪৫৯ টাকা থেকে ১ টাকা কমে ২৪৫৮, ২৫ কেজি ২৭৯৫ থেকে ১ টাকা কমে ২৭৯৪, ৩০ কেজি ৩৩৫৪ টাকা থেকে ২ টাকা কমে ৩৩৫২, ৩৩ কেজি ৩৬৮৯ টাকা থেকে ২ টাকা কমে ৩৬৮৭, ৩৫ কেজি ৩৯১৩ টাকা থেকে ২ টাকা কমে ৩৯১১ এবং ৪৫ কেজির সিলিন্ডারে ৫০৩১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৫০২৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
এলপিজির নতুন এ দাম আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।
এনএসিএমকেআর
What's Your Reaction?