এসআইসিআইপি-বিজিএমইএ আয়োজনে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত

কর্মসংস্থানমুখী দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তব চাকরির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান। সভায় মুনীর চৌধুরীর সভাপতিত্বে ও মো. আশফাকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুমানা রশীদ। বক্তারা বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনীতির অগ্রগতির মূল চালিকাশক্তি। এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রাম প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তরুণদের চাকরির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশগ্রহণকারী মানবসম্পদ প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতা-চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে মতামত দেন।

এসআইসিআইপি-বিজিএমইএ আয়োজনে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত

কর্মসংস্থানমুখী দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তব চাকরির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান।

সভায় মুনীর চৌধুরীর সভাপতিত্বে ও মো. আশফাকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুমানা রশীদ।

বক্তারা বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনীতির অগ্রগতির মূল চালিকাশক্তি। এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রাম প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তরুণদের চাকরির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় অংশগ্রহণকারী মানবসম্পদ প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতা-চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে মতামত দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow