এসএমই খাতের উন্নয়নে ‘এসএমই টুলকিট’ চালু
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের টেকসই উন্নয়ন জোরদার করতে ‘এসএমই টুলকিট’ চালু করেছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই টুলকিট-এর উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সিএমএসএমই খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকরা জানায়, এই টুলকিটের মাধ্যমে বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা পরিবেশবান্ধব, সামাজিকভাবে দায়িত্বশীল এবং সুশাসনভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাহমিদ খানম। তিনি বলেন, সাউথইস্ট এশিয়ার বেশিরভাগ দেশের উন্নয়ন শুরু হয়েছে এসএমই দিয়ে। বাংলাদেশের এসএমই খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, জিসিএনবির নেটওয়ার্ক রিপ্রেজেন্টেটিভ ফারুক সোবহান, আইএলও বাংলাদেশের গুঞ্জন ডাল্লাকোটি প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে

এছাড়া অনুষ্ঠানে ‘প্রাকটিক্যাল পাথওয়েস টু ইএসজি এডোপশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান প্রমুখ।