এসএসসির ফলাফলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাফল্য

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৫১ ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার শতকরা ৯৯.৬৯। জিপিএ-৫ পেয়েছে ৪০০ জন। জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ৬১.৪৪। এ বছরের প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস ও কলেজের সুদক্ষ অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বের যথাযথ দিকনির্দেশনা। পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান অধ্যক্ষ কর্তৃক গৃহীত গ্রুপ টিচার ব্যবস্থা প্রবর্তন, গ্রুপ টিচার কর্তৃক ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদান ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow