এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুলছাত্রী নাম কারিনা পাল (১৬)। সে মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজের কক্ষে চলে যায়। পরে নিজ কক্ষে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজীম আহম্মেদ বলেন, ‘কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে, কিন্তু এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধ

এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিক হতাশা থেকে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রী নাম কারিনা পাল (১৬)। সে মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজের কক্ষে চলে যায়। পরে নিজ কক্ষে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজীম আহম্মেদ বলেন, ‘কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে, কিন্তু এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল তার।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ বাদী না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow