এসএসসির ফল প্রকাশের পর মিষ্টির দোকানে বিক্রি বেড়েছে

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনগুলোতে মিষ্টি বিক্রি বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বাড়তি বেচাকেনার ব্যস্ততা দেখা গেছে ঢাকার মিষ্টির দোকানগুলোতে। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে একাধিক মিষ্টি ব্যবসায়ী এমন তথ্য দিয়ে জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি বিক্রি সাধারণ সময়ের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি হয়। এবারও তেমন হবে বলে আশা করা হচ্ছে। ফল প্রকাশের পর সকাল ১০টা থেকেই তাদের বেচাকেনা বেড়েছে। মালিবাগ চৌধুরীপাড়া এলাকার ফুলকলি নামের মিষ্টির দোকানের ব্রাঞ্চ ম্যানেজার ইমন হোসেন বলেন, রেজাল্টের পর থেকে শুরু হয়েছে বেচাবিক্রি। আমরা কিছুটা বাড়তি প্রস্তুতি নিয়েছি রেজাল্ট উপলক্ষে। মূল বিক্রি হবে দুপুরের পর থেকে। আরও পড়ুন এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন আমাদের দোকানে অন্য দিনের চেয়ে দ্বিগুণের বেশি মিষ্টি বিক্রি হয়। প্রাণ গ্রুপের মিষ্টির ব্র্যান্ড মিঠাইয়ের বিক্রয়কেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকার মূল সড়ক, এমনকি অলিগলিতেও দেখা

এসএসসির ফল প্রকাশের পর মিষ্টির দোকানে বিক্রি বেড়েছে

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনগুলোতে মিষ্টি বিক্রি বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বাড়তি বেচাকেনার ব্যস্ততা দেখা গেছে ঢাকার মিষ্টির দোকানগুলোতে।

সোমবার (১০ আগস্ট) সকাল থেকে একাধিক মিষ্টি ব্যবসায়ী এমন তথ্য দিয়ে জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি বিক্রি সাধারণ সময়ের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি হয়। এবারও তেমন হবে বলে আশা করা হচ্ছে। ফল প্রকাশের পর সকাল ১০টা থেকেই তাদের বেচাকেনা বেড়েছে।

jagonews24.com

মালিবাগ চৌধুরীপাড়া এলাকার ফুলকলি নামের মিষ্টির দোকানের ব্রাঞ্চ ম্যানেজার ইমন হোসেন বলেন, রেজাল্টের পর থেকে শুরু হয়েছে বেচাবিক্রি। আমরা কিছুটা বাড়তি প্রস্তুতি নিয়েছি রেজাল্ট উপলক্ষে। মূল বিক্রি হবে দুপুরের পর থেকে।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন আমাদের দোকানে অন্য দিনের চেয়ে দ্বিগুণের বেশি মিষ্টি বিক্রি হয়।

প্রাণ গ্রুপের মিষ্টির ব্র্যান্ড মিঠাইয়ের বিক্রয়কেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকার মূল সড়ক, এমনকি অলিগলিতেও দেখা মেলে। রেজাল্টের দিন সকালে মিঠায়ের কয়েকটি বিক্রয়কেন্দ্র ঘুরে ক্রেতার ভিড় দেখা গেছে। মালিবাগ আবুল হোটেল এলাকায় মিঠায়ের বিক্রয়কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের জাগো নিউজকে বলেন, সাধারণ সময়ের তুলনায় তিন-চার গুণ মিষ্টি বিক্রি হবে, আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। সকাল থেকে ক্রেতা আসছে। ঢাকার অন্যান্য এলাকায়ও বিক্রি বেড়েছে। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ মিষ্টি বিক্রি আগামীকাল ও পরশু পর্যন্ত চলবে।

ঢাকায় মিঠাইয়ের বিক্রয়কেন্দ্রগুলোতে সাধারণত দিনে গড়ে পাঁচ টন মিষ্টি বিক্রি হয়। এসএসসির ফল প্রকাশের কারণে আজ বিক্রয়কেন্দ্র ভেদে দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত মিষ্টি সরবরাহ করা হয়েছে।

jagonews24.com

আবুল হোটেল এলাকায় রয়েল ডেইরি ফার্মে মিষ্টি কিনতে এসেছেন ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে জিপিএ ৪ দশমিক ৬ পাওয়া ফারজাদ আহম্মেদের মা। তিনি বলেন, ছেলের রেজাল্ট ভালো হয়েছে। তাই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণের জন্য কিনতে এসেছি। রেজাল্টের আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সকাল ১০টায় প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী ১১ বোর্ডে পাসের গড় হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে জিপিএ–৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। এবার পাসের হার ও জিপিএ–৫ কমেছে।

এনএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow