এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর নিজ শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম তানিয়া জাহান (২০)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে। তিনি ২০২৬ সালে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে সে অকৃতকার্য হয়। ফলাফল মানতে না পেরে অভিমান করেই এমন কাজ করেছে বলে তার মা কবিতা খাতুন জানান। এ সময় কবিতা খাতুন কালবেলাকে বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমার দুই মেয়ে ও আমি একসঙ্গে ছিলাম। রান্না শেষ করে আমি তার বাবার সাথে কথা বলছিলাম আর তানিয়া তার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিল। সাদিয়া ঘুমিয়ে গেলে তানিয়া তার নিজ কক্ষে গিয়ে দরজা ভিড়িয়ে দেয়। এমন সময় বিদ্যুৎও চলে যায়। বিদ্যুৎ আসার পর আমি তানিয়াকে রাতে খাওয়ার জন্য ডাকতে থাকি। সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখি, ওড়না দিয়ে

এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর নিজ শয়নকক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম তানিয়া জাহান (২০)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে। তিনি ২০২৬ সালে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে সে অকৃতকার্য হয়। ফলাফল মানতে না পেরে অভিমান করেই এমন কাজ করেছে বলে তার মা কবিতা খাতুন জানান।

এ সময় কবিতা খাতুন কালবেলাকে বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমার দুই মেয়ে ও আমি একসঙ্গে ছিলাম। রান্না শেষ করে আমি তার বাবার সাথে কথা বলছিলাম আর তানিয়া তার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিল। সাদিয়া ঘুমিয়ে গেলে তানিয়া তার নিজ কক্ষে গিয়ে দরজা ভিড়িয়ে দেয়। এমন সময় বিদ্যুৎও চলে যায়। বিদ্যুৎ আসার পর আমি তানিয়াকে রাতে খাওয়ার জন্য ডাকতে থাকি। সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখি, ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রতিবেশীর সহায়তায় আমি তাকে নিচে নামাই। বাড়িতে ডাক্তার ডাকলে তিনি এসে মেয়েকে মৃত ঘোষণা করেন।’

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তানিয়া আমাদের স্কুলের মানবিক বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্রী ছিল। গত বছর সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে।’

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে। আমি রাতে ওখানেই ছিলাম।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ওই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow