এসএসসির ২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসির চিঠি, সঙ্গে বই-ফুল-মিষ্টি
এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করা ঢাকা জেলার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। তার পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠির সঙ্গে উপহার হিসেবে পাঠানো হয়েছে বই, ফুল ও মিষ্টি। প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জাগো নিউজকে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীদের কাছে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক ফরিদা খানম তাদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যৎ পথচলায় স্বপ্ন, মানবিকতা ও দেশপ্রেমকে সঙ্গী করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে-জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকেই নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি। এসএসসি পরীক্ষায় সাফল্যের জন্য শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়ে চিঠিতে তিনি লেখেন, তোমার এই চমৎকার অর্জন ঢাকা জেলাকে এক অনন্য গৌরবে ভূষিত করেছ
এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করা ঢাকা জেলার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। তার পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠির সঙ্গে উপহার হিসেবে পাঠানো হয়েছে বই, ফুল ও মিষ্টি।
প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জাগো নিউজকে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের কাছে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক ফরিদা খানম তাদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যৎ পথচলায় স্বপ্ন, মানবিকতা ও দেশপ্রেমকে সঙ্গী করার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে তিনি লেখেন, তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে-জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকেই নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।
এসএসসি পরীক্ষায় সাফল্যের জন্য শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়ে চিঠিতে তিনি লেখেন, তোমার এই চমৎকার অর্জন ঢাকা জেলাকে এক অনন্য গৌরবে ভূষিত করেছে। এই বিজয় কেবল তোমার মেধা ও বিনিদ্র রজনীর অক্লান্ত পরিশ্রমের ফল নয়; এটি তোমার বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থা এবং ত্যাগের এক মহিমান্বিত রূপ।
এই দারুণ সাফল্য এক মহাজাগতিক যাত্রার শুরু মাত্র উল্লেখ করে তিনি লেখেন, মাধ্যমিকের এই সিঁড়িটি পার হয়ে তুমি আজ সম্ভাবনার এক বিশাল দিগন্তে পা রেখেছ। উচ্চ মাধ্যমিকের এই নতুন অধ্যায়ে নিজেকে আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে মেলে ধরো।
শিক্ষার্থীদের উদ্দেশে দেশপ্রেমের বার্তা দিয়ে ডিসি লেখেন, বর্তমানের এই আধুনিক যুগে কেবল জিপিএ-৫ এর ফ্রেমে নিজেকে আটকে না রেখে তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হও। তোমার ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এমন এক মানুষ হিসেবে গড়ে তোলো, যে শুধু নিজের ক্যারিয়ার গড়বে না, বরং তার মেধা দিয়ে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। নিজেকে কখনো ছোট ভেবো না, তোমার স্বপ্ন হোক আকাশচুম্বী।
ফরিদা খানম লেখেন, হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো-আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি। তোমার অদম্য পথচলা অক্ষুণ্ন থাকুক, সাফল্যের প্রতিটি শিখরে তোমার বিজয় কেতন উড়ুক-এই প্রার্থনা ও নিরন্তর শুভকামনা।
এমডিএএ/এএমএ
What's Your Reaction?
