এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন সেলিম উদ্দিন

এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যৎ জীবনের পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অর্জিত জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আরও পড়ুন ঘৃণার পরিবর্তে ভালোবাসা, সংঘাতের পরিবর্তে সংলাপের আহ্বান নিশীতার তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না। যারা এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে তারাও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সেলিম উদ্দিন বলেন, মহান আল্লাহ যেন তাদের জ্ঞা

এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন সেলিম উদ্দিন

এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যৎ জীবনের পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অর্জিত জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না। যারা এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে তারাও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সেলিম উদ্দিন বলেন, মহান আল্লাহ যেন তাদের জ্ঞান, প্রজ্ঞা ও মেধাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতা দান করেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে তাদের পাশে দাঁড়াতে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow