এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।  বুধবার ( ২৮ জানুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.bteb.gov.bd থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘চলমান ফলাফল (এসএসসি পর্যায়) লিঙ্কে ক্লিক করে প্রতিষ্ঠানের ফলাফল পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। এতে বলা হয়, পরীক্ষার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইট থেকে জিপিএ এবং বিষয়ভিত্তিক লেটার গ্রেডসহ বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুল-ত্রুটি থাকলে বা সংশোধনের প্রয়োজন হলে পরীক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় আবেদন জমা দিতে হবে। এতে আরও বলা হয়, বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ফলাফল সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow