এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারীর ডিমলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাবুরহাট মহিলা কলেজপাড়া এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিফতাহুল জান্নাত মাইশা (১৬) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তাজনগর গ্রামের ব্র্যাক কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের মেয়ে। তিনি পরিবারসহ ডিমলার বাবুরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। নিহত মাইশা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে মাইশা নিজ শয়নকক্ষে চলে যান। পরে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পে

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’