এসপি মাসুদকে বই উপহার দিলেন জামায়াত নেতারা
চট্টগ্রামের নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং এবং অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় এসপি মাসুদ আলমকে ইসলামিক বই উপহার দেন জামায়াত নেতারা। সাক্ষাৎকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। আলোচনায় জামায়াত নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় দলটির ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া ও পটিয়া এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়। কিশোর
চট্টগ্রামের নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং এবং অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় এসপি মাসুদ আলমকে ইসলামিক বই উপহার দেন জামায়াত নেতারা।
সাক্ষাৎকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
আলোচনায় জামায়াত নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় দলটির ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া ও পটিয়া এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়। কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
জবাবে জেলা এসপি মো. মাসুদ আলম বলেন, অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামেও দায়িত্ব পালনে সবার সহযোগিতা আশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে আরও সুন্দর ও নিরাপদ নগরীতে পরিণত করার চেষ্টা করব।
উল্লেখ্য, মো. মাসুদ আলম গত ৭ মে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
What's Your Reaction?