এসসিআইএ’র আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে ডা. চৌধুরী এইচ আহসান

খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসানকে যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা ‘সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসে’র (এসসিএআই) আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশি হিসেবে তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক এ ধরনের পেশাজীবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক চিঠিতে এসসিএআই’র প্রেসিডেন্ট জে. ডন অ্যাবট এই নিয়োগ নিশ্চিত করেন। চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই'র সায়েন্টিফিক সেশন পর্যন্ত তিনি এ পদে আসীন থাকবেন। এই সময়ে ডা. আহসানকে কো-চেয়ার হিসেবে সহায়তা করবেন ডা. কওন লি। এসসিএআই জানিয়েছে, আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটির কার্যক্রম শুরু হবে। চেয়ার হিসেবে ডা. আহসানের দায়িত্বের মধ্যে থাকবে আন্তর্জাতিকভাবে কমিটির লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা পরিচালনা এবং এসসিএআই’র কৌশলগত কাজের সঙ্গে কমিটির কার্যক্রমের সামঞ্জস্য বজায় রাখা। এ ছাড়া কমিটির সভা ও কনফারেন্স কলের পরিকল্পনা, অ্যাডহক সাব-কমিটি গঠ

এসসিআইএ’র আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে ডা. চৌধুরী এইচ আহসান
খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসানকে যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা ‘সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসে’র (এসসিএআই) আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশি হিসেবে তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক এ ধরনের পেশাজীবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক চিঠিতে এসসিএআই’র প্রেসিডেন্ট জে. ডন অ্যাবট এই নিয়োগ নিশ্চিত করেন। চিঠি অনুযায়ী, ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআই'র সায়েন্টিফিক সেশন পর্যন্ত তিনি এ পদে আসীন থাকবেন। এই সময়ে ডা. আহসানকে কো-চেয়ার হিসেবে সহায়তা করবেন ডা. কওন লি। এসসিএআই জানিয়েছে, আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটির কার্যক্রম শুরু হবে। চেয়ার হিসেবে ডা. আহসানের দায়িত্বের মধ্যে থাকবে আন্তর্জাতিকভাবে কমিটির লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা পরিচালনা এবং এসসিএআই’র কৌশলগত কাজের সঙ্গে কমিটির কার্যক্রমের সামঞ্জস্য বজায় রাখা। এ ছাড়া কমিটির সভা ও কনফারেন্স কলের পরিকল্পনা, অ্যাডহক সাব-কমিটি গঠন এবং কমিটির কার্যক্রমকে স্বচ্ছ ও ব্যবসায়িকভাবে পরিচালনা করাও তার দায়িত্বের অংশ। ডা. আহসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসে মেডিসিন বিভাগ ও কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের প্রধান হিসেবে কর্মরত। বিশ্বব্যাপী কার্ডিওলজি ও হৃৎপিণ্ড সংক্রান্ত চিকিৎসা অঙ্গনে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার এই নিয়োগকে বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow