এসি বন্ধ করলেই ঘর গরম হয়ে যাচ্ছে? জানুন করণীয়

গরমের দিনে এসি এখন প্রায় প্রতিটি ঘরেই স্বস্তির মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে রাখেন, কিন্তু সমস্যা হলো এসি বন্ধ করার কিছু সময় পরই ঘরের ভেতর আবার তাপমাত্রা বেড়ে যায়। এই পরিস্থিতি কমাতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় মানলে ঘর তুলনামূলকভাবে দীর্ঘ সময় ঠান্ডা রাখা সম্ভব। প্রথমেই ঘরের জানালা ও দরজার জন্য মোটা বা ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করা ভালো। এটি বাইরে থেকে আসা তাপ কমিয়ে ভেতরের শীতলতা ধরে রাখতে সাহায্য করে। এসি বন্ধ করার পরই ফ্যান চালিয়ে দিলে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং আরাম কিছুটা সময় ধরে থাকে। তবে এ সময় জানালা-দরজা বন্ধ রাখা জরুরি, না হলে বাইরে থেকে গরম বাতাস ঢুকে ঘর দ্রুত উষ্ণ হয়ে যাবে। ছাদের তাপ নিয়ন্ত্রণে কুল রুফ কোটিং থাকলে ঘর স্বাভাবিকভাবেই কম গরম হয়। যেসব বাড়িতে এটি নেই, সেখানে এসি বন্ধ করার পর ঘর কিছু সময় বন্ধ রাখলে ভেতরের ঠান্ডা পরিবেশ দীর্ঘস্থায়ী হয়। এছাড়া ঘরে থাকা টিভি, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না থাকলে বন্ধ রাখা উচিত, কারণ এগুলো অতিরিক্ত তাপ তৈরি করে ঘরকে দ্রুত গরম করে তোলে। আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগর

এসি বন্ধ করলেই ঘর গরম হয়ে যাচ্ছে? জানুন করণীয়

গরমের দিনে এসি এখন প্রায় প্রতিটি ঘরেই স্বস্তির মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে রাখেন, কিন্তু সমস্যা হলো এসি বন্ধ করার কিছু সময় পরই ঘরের ভেতর আবার তাপমাত্রা বেড়ে যায়। এই পরিস্থিতি কমাতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় মানলে ঘর তুলনামূলকভাবে দীর্ঘ সময় ঠান্ডা রাখা সম্ভব।

  • প্রথমেই ঘরের জানালা ও দরজার জন্য মোটা বা ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করা ভালো। এটি বাইরে থেকে আসা তাপ কমিয়ে ভেতরের শীতলতা ধরে রাখতে সাহায্য করে।
  • এসি বন্ধ করার পরই ফ্যান চালিয়ে দিলে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং আরাম কিছুটা সময় ধরে থাকে। তবে এ সময় জানালা-দরজা বন্ধ রাখা জরুরি, না হলে বাইরে থেকে গরম বাতাস ঢুকে ঘর দ্রুত উষ্ণ হয়ে যাবে।
  • ছাদের তাপ নিয়ন্ত্রণে কুল রুফ কোটিং থাকলে ঘর স্বাভাবিকভাবেই কম গরম হয়। যেসব বাড়িতে এটি নেই, সেখানে এসি বন্ধ করার পর ঘর কিছু সময় বন্ধ রাখলে ভেতরের ঠান্ডা পরিবেশ দীর্ঘস্থায়ী হয়।
  • এছাড়া ঘরে থাকা টিভি, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না থাকলে বন্ধ রাখা উচিত, কারণ এগুলো অতিরিক্ত তাপ তৈরি করে ঘরকে দ্রুত গরম করে তোলে।
  • আরও পড়ুন
    বাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবে
    গরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow