এয়ারপড হারিয়ে গেছে? নিমেষে খুঁজে দেবে বিশেষ এই অ্যাপ
বর্তমান সময়ে স্মার্টফোনের মতোই দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ওয়্যারলেস ইয়ারবাড। অফিসযাত্রা, জিম, ভ্রমণ কিংবা ব্যস্ত নগর জীবনের কোলাহল; সবখানেই কানে ইয়ারবাড যেন স্বস্তির এক ছোট্ট দুনিয়া।
বিশেষ করে অ্যাপলের এয়ারপড ব্যবহারকারীদের কাছে এটি শুধু একটি ডিভাইস নয়, বরং লাইফস্টাইলের অংশ। তবে এই ছোট্ট ডিভাইসটির সবচেয়ে বড় সমস্যাই হলো, সহজে হারিয়ে যাওয়া। ভিড়, বাস-ট্রেন, রাস্তাঘাট কিংবা যেকোনো অসাবধান মুহূর্তে কানের পাশ থেকে পড়ে গেলে সেটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু প্রযুক্তির এই যুগে সেই অসম্ভব কাজটিই সম্ভব করে দিচ্ছে একটি বিশেষ অ্যাপ, যার সাহায্যে হারানো এয়ারপডের অবস্থান পর্যন্ত জানা যাচ্ছে মুহূর্তেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে। তিনি জানান, ঋষিকেশ থেকে তার এয়ারপড চুরি হয়ে যায়। পরে ‘ফাইন্ড মাই’ অ্যাপ ব্যবহার করে তিনি দেখতে পান, সেটি এখন দিল্লিতে রয়েছে এবং এমনকি একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে কেউ সেটি ব্যবহারও করছে। যদিও দূরত্বের কারণে তিনি ডিভাইসটি ফিরে পাননি, তবুও অ্যাপটির কার্যকারিতা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
বর্তমান সময়ে স্মার্টফোনের মতোই দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ওয়্যারলেস ইয়ারবাড। অফিসযাত্রা, জিম, ভ্রমণ কিংবা ব্যস্ত নগর জীবনের কোলাহল; সবখানেই কানে ইয়ারবাড যেন স্বস্তির এক ছোট্ট দুনিয়া।
বিশেষ করে অ্যাপলের এয়ারপড ব্যবহারকারীদের কাছে এটি শুধু একটি ডিভাইস নয়, বরং লাইফস্টাইলের অংশ। তবে এই ছোট্ট ডিভাইসটির সবচেয়ে বড় সমস্যাই হলো, সহজে হারিয়ে যাওয়া। ভিড়, বাস-ট্রেন, রাস্তাঘাট কিংবা যেকোনো অসাবধান মুহূর্তে কানের পাশ থেকে পড়ে গেলে সেটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু প্রযুক্তির এই যুগে সেই অসম্ভব কাজটিই সম্ভব করে দিচ্ছে একটি বিশেষ অ্যাপ, যার সাহায্যে হারানো এয়ারপডের অবস্থান পর্যন্ত জানা যাচ্ছে মুহূর্তেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর অভিজ্ঞতা নতুন করে আলোচনায় এসেছে। তিনি জানান, ঋষিকেশ থেকে তার এয়ারপড চুরি হয়ে যায়। পরে ‘ফাইন্ড মাই’ অ্যাপ ব্যবহার করে তিনি দেখতে পান, সেটি এখন দিল্লিতে রয়েছে এবং এমনকি একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে কেউ সেটি ব্যবহারও করছে। যদিও দূরত্বের কারণে তিনি ডিভাইসটি ফিরে পাননি, তবুও অ্যাপটির কার্যকারিতা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।
আসলে এই ‘ফাইন্ড মাই’ অ্যাপটি কীভাবে কাজ করে?
এটি মূলত একটি বিশাল ক্রাউডসোর্সড ট্র্যাকিং নেটওয়ার্ক। আপনার এয়ারপড বা অন্যান্য অ্যাপল ডিভাইস একটি সুরক্ষিত ব্লুটুথ সিগন্যাল পাঠায়। আশেপাশে থাকা অন্যান্য অ্যাপল ডিভাইস সেই সিগন্যাল শনাক্ত করে এবং এনক্রিপ্টেড উপায়ে অ্যাপলের সার্ভারে লোকেশন পাঠিয়ে দেয়। ফলে ব্যবহারকারী তার নিজের ডিভাইসের অবস্থান ‘ফাইন্ড মাই’ অ্যাপে দেখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো প্রক্রিয়াটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ ব্যবহারকারীর গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকে; এমনকি অ্যাপল নিজেও জানতে পারে না ডিভাইসটি কার।
তাই যারা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন, তাদের জন্য এই ফিচারটি চালু রাখা অত্যন্ত জরুরি। খুব সহজ কয়েকটি ধাপেই এটি অ্যাকটিভ করা যায়।
যেভাবে চালু করবেন ‘ফাইন্ড মাই’ ফিচার
১. আইফোন বা আইপ্যাডের ‘সেটিংস’-এ প্রবেশ করুন।
২. নিজের অ্যাপল আইডিতে ক্লিক করে ‘Find My’ অপশনে যান।
৩. এরপর ‘Find My iPhone’, ‘Find My Network’ এবং ‘Send Last Location’; এই তিনটি অপশন চালু করে দিন।
ছোট্ট একটি সেটিংস বদলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন; হারিয়ে গেলেও আপনার প্রিয় এয়ারপডকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আর একেবারে শূন্য থাকবে না। প্রযুক্তি এখন শুধু ব্যবহার নয়, নিরাপত্তার দিক থেকেও দিচ্ছে নতুন ভরসা।
সূত্র : সংবাদ প্রতিদিন