এয়ার ফ্রায়ার ব্যবহারের আগে অবশ্যই জেনে রাখুন

কম তেলে মচমচে ও সুস্বাদু খাবার তৈরির কারণে এয়ার ফ্রায়ার এখন অনেকের রান্নাঘরের অপরিহার্য একটি যন্ত্র। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এটি বিশেষভাবে জনপ্রিয়। তবে সঠিক নিয়মে ব্যবহার না করলে খাবারের স্বাদ যেমন নষ্ট হতে পারে, তেমনি যন্ত্রটির কার্যকারিতাও কমে যেতে পারে। তাই এয়ার ফ্রায়ার ব্যবহারের সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। পর্যাপ্ত জায়গা না রাখা এয়ার ফ্রায়ার কাজ করে গরম বাতাসের অবিরাম সঞ্চালনের মাধ্যমে। তাই যন্ত্রটির চারপাশে পর্যাপ্ত খালি জায়গা থাকা প্রয়োজন। যদি এটি দেয়াল বা অন্য কোনো জিনিসের খুব কাছাকাছি রাখা হয়, তাহলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হতে পারে এবং রান্নার ফলাফলও আশানুরূপ হবে না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এয়ার ফ্রায়ারের চারপাশে অন্তত পাঁচ ইঞ্চি খালি জায়গা রাখা উচিত। আরও পড়ুন ফ্রিজে মাংস রাখার আগে জেনে নিন নিয়ম প্রয়োজনের তুলনায় বেশি তেল ব্যবহার অনেকে মনে করেন বেশি তেল ব্যবহার করলে খাবার আরও মচমচে হবে। বাস্তবে বিষয়টি উল্টো। অধিকাংশ এয়ার ফ্রায়ারে মাত্র এক থেকে দুই চা-চামচ তেলই যথেষ্ট। অতিরিক্ত তেল ব্যবহার করলে খাবারের স্বাদ ও গঠন দুটোই পরিবর্তিত হতে পারে। যেহেতু এয়ার ফ্র

এয়ার ফ্রায়ার ব্যবহারের আগে অবশ্যই জেনে রাখুন

কম তেলে মচমচে ও সুস্বাদু খাবার তৈরির কারণে এয়ার ফ্রায়ার এখন অনেকের রান্নাঘরের অপরিহার্য একটি যন্ত্র। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এটি বিশেষভাবে জনপ্রিয়। তবে সঠিক নিয়মে ব্যবহার না করলে খাবারের স্বাদ যেমন নষ্ট হতে পারে, তেমনি যন্ত্রটির কার্যকারিতাও কমে যেতে পারে। তাই এয়ার ফ্রায়ার ব্যবহারের সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।

পর্যাপ্ত জায়গা না রাখা

এয়ার ফ্রায়ার কাজ করে গরম বাতাসের অবিরাম সঞ্চালনের মাধ্যমে। তাই যন্ত্রটির চারপাশে পর্যাপ্ত খালি জায়গা থাকা প্রয়োজন। যদি এটি দেয়াল বা অন্য কোনো জিনিসের খুব কাছাকাছি রাখা হয়, তাহলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হতে পারে এবং রান্নার ফলাফলও আশানুরূপ হবে না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এয়ার ফ্রায়ারের চারপাশে অন্তত পাঁচ ইঞ্চি খালি জায়গা রাখা উচিত।

প্রয়োজনের তুলনায় বেশি তেল ব্যবহার

অনেকে মনে করেন বেশি তেল ব্যবহার করলে খাবার আরও মচমচে হবে। বাস্তবে বিষয়টি উল্টো। অধিকাংশ এয়ার ফ্রায়ারে মাত্র এক থেকে দুই চা-চামচ তেলই যথেষ্ট। অতিরিক্ত তেল ব্যবহার করলে খাবারের স্বাদ ও গঠন দুটোই পরিবর্তিত হতে পারে। যেহেতু এয়ার ফ্রায়ারের মূল সুবিধাই হলো কম তেলে রান্না করা, তাই তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ।

একেবারেই তেল ব্যবহার না করা

আবার অনেকেই ধারণা করেন এয়ার ফ্রায়ারে তেল দেওয়ার প্রয়োজন নেই। যদিও এটি কম তেলে রান্নার জন্য তৈরি, তবুও কিছু খাবারের ক্ষেত্রে অল্প পরিমাণ তেল ব্যবহার করলে স্বাদ ও টেক্সচার ভালো থাকে। তাই অতিরিক্ত তেল যেমন অনুচিত, তেমনি সম্পূর্ণ তেলবিহীন রান্নাও অনেক সময় কাঙ্ক্ষিত ফল দেয় না।

সব ধরনের খাবার এয়ার ফ্রায়ারে রান্নার চেষ্টা

সব খাবার এয়ার ফ্রায়ারের জন্য উপযোগী নয়। বিশেষ করে চিজ বা পনিরভিত্তিক কিছু খাবার উচ্চ তাপমাত্রায় গলে গিয়ে যন্ত্রের ভেতরে লেগে যেতে পারে। এতে পরিষ্কার করা কঠিন হয়, এমনকি যন্ত্রের ক্ষতিও হতে পারে। এ ছাড়া ভাতজাতীয় খাবার রান্না বা গরম করার জন্য এয়ার ফ্রায়ার উপযুক্ত নয়। এটি মূলত খাবার ভাজা বা ক্রিস্পি করার জন্য তৈরি।

বার্গার, পাস্তা বা পিৎজার মতো কিছু খাবারও এয়ার ফ্রায়ারে তৈরি করলে প্রত্যাশিত স্বাদ নাও পাওয়া যেতে পারে, কারণ উচ্চ তাপমাত্রা এসব খাবারের গঠন ও স্বাদে প্রভাব ফেলতে পারে।

পরিষ্কার না করে ব্যবহার করা

এয়ার ফ্রায়ারের ঝুড়ি বা ভেতরের অংশ অপরিষ্কার থাকলে পুরোনো খাবারের অবশিষ্টাংশ নতুন খাবারের সঙ্গে মিশে যেতে পারে। এতে স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই প্রতিবার ব্যবহারের আগে এবং পরে যন্ত্রটি পরিষ্কার রাখা ভালো অভ্যাস।

ভেজা বা আর্দ্র খাবার দেওয়া

এয়ার ফ্রায়ার শুকনো বা হালকা তেলযুক্ত খাবার রান্নার জন্য সবচেয়ে ভালো কাজ করে। বেশি ভেজা বা আর্দ্র খাবার দিলে তা ঠিকমতো মচমচে হয় না এবং রান্নার ফলও সন্তোষজনক হয় না। তাই খাবার দেওয়ার আগে অতিরিক্ত পানি বা আর্দ্রতা থাকলে তা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়া উচিত।

খাবারের তাপমাত্রার দিকে খেয়াল না রাখা

অত্যন্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম খাবার সরাসরি এয়ার ফ্রায়ারে দেওয়া ঠিক নয়। এতে খাবার সমানভাবে রান্না নাও হতে পারে এবং স্বাদেরও পরিবর্তন ঘটতে পারে। খাবার এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে উপযুক্ত তাপমাত্রায় আছে কি না, সেটি নিশ্চিত করা ভালো।

এয়ার ফ্রায়ার ব্যবহার করা সহজ হলেও এর কার্যকারিতা ধরে রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। পর্যাপ্ত জায়গা রাখা, সঠিক পরিমাণ তেল ব্যবহার, উপযুক্ত খাবার নির্বাচন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এয়ার ফ্রায়ার থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়া সম্ভব। সামান্য সচেতনতাই আপনার খাবারকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তুলতে পারে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow