ওই রানআউট করে মিরাজ কোনো ভুল করেনি
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগার রান আউট। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এই রান আউটকে কেন্দ্র করে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সমালোচনায় মেতেছেন। তাদের মতে স্পিরিট অফ ক্রিকেটের সঙ্গে এই রান আউট বেমানান। তবে বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদ স্পষ্ট বলেছেন, \'মিরাজ কোনো ভুল করেননি।\' শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১২৮ রানে হারে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে টাইগার অধিনায়ক মিরাজের বুদ্ধীদিপ্ত সিদ্ধান্তে রান আউট হন সালমান। ঘটনা ৩৯তম ওভারের, বোলার মেহেদী হাসান মিরাজকে ফ্লিক করার চেষ্টা করলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে সেটা সোজা চলে যায় ননস্ট্রাইক প্রান্তে। পা দিয়ে ফিরতি বল থামান মিরাজ, তবে ক্রিজের বাইরে থাকা অবস্থায় সেটি হাত দিয়ে তুলতে চান ননস্ট্রাইক ব্যাটার সালমান। তবে সালমানের আগেই বল ধরে উইকেট ভেঙে দেন মিরাজ, তখনও ক্রিজের বাইরে ছিলেন সালমান। এরপর তৃতীয় আ
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগার রান আউট।
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এই রান আউটকে কেন্দ্র করে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সমালোচনায় মেতেছেন। তাদের মতে স্পিরিট অফ ক্রিকেটের সঙ্গে এই রান আউট বেমানান। তবে বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদ স্পষ্ট বলেছেন, 'মিরাজ কোনো ভুল করেননি।'
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১২৮ রানে হারে বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে টাইগার অধিনায়ক মিরাজের বুদ্ধীদিপ্ত সিদ্ধান্তে রান আউট হন সালমান।
ঘটনা ৩৯তম ওভারের, বোলার মেহেদী হাসান মিরাজকে ফ্লিক করার চেষ্টা করলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে সেটা সোজা চলে যায় ননস্ট্রাইক প্রান্তে। পা দিয়ে ফিরতি বল থামান মিরাজ, তবে ক্রিজের বাইরে থাকা অবস্থায় সেটি হাত দিয়ে তুলতে চান ননস্ট্রাইক ব্যাটার সালমান। তবে সালমানের আগেই বল ধরে উইকেট ভেঙে দেন মিরাজ, তখনও ক্রিজের বাইরে ছিলেন সালমান।
এরপর তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সালমান, বিবাদে জড়ান বাংলাদেশি ফিল্ডারদের সঙ্গেও। ধারাভাষ্যকক্ষে ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও! এছাড়া মোহাম্মদ হাফিজ, উমরান আকমলরা টুইট করেন।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ওটা আসলে এত দ্রুত ঘটে গেছে যে আমরাও ঠিক বুঝে উঠতে পারিনি। মিরাজ ভেবেছিল আগা সালমান ক্রিজের বাইরে আছে এবং সে বলটা থামানোর চেষ্টা করছিল। বলটা মিরাজের পায়ে লেগে ওখানেই ছিল। একই সময়ে সালমান ভেবেছিল সে বোধহয় মিরাজকে বলটা কুড়িয়ে দিতে সাহায্য করছে। সত্যি বলতে, আমি মনে করি মিরাজ শুধু বলটা নিয়ে তাকে রান আউট করতে চেয়েছিল, কারণ সে ক্রিজের বাইরে ছিল। এখানে কোনো পক্ষকেই আমি ভুল বলব না। সালমান সাহায্য করতে চেয়েছিল আর মিরাজ খেলার মধ্যে এতটাই ডুবে ছিল যে সে আউট করার সুযোগটা নিতে চেয়েছে।’
তবে এ নিয়ে মুশতাকের স্বদেশী ক্রিকেটাররা সমালোচনায় মেতেছেন। এই প্রশ্নে মুশতাক বলেন মিরাজ কোনো ভুল করেননি, ‘আমি আগেই বলেছি, বল তখনো ‘ডেড’ হয়নি (ball was in play)। সালমান ক্রিজ থেকে বেশ দূরে ছিল। সালমান হয়তো ভেবেছিল বলটা ডেড হয়ে গেছে, তাই সে খেয়াল করেনি। মিরাজ খেলার মধ্যে এতটাই সিরিয়াস ছিল যে সে সুযোগটা নিয়েছে। আমার মতে, মিরাজ কোনো ভুল করেনি।’
আউট হয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সালমান। তার ক্ষোভ নিয়ে মুশতাক বলেন, ‘সে অবশ্যই হতাশ ছিল। সে ভেবেছিল সে সাহায্য করছে, যেটা ভালো কাজ। কিন্তু সে বুঝতে পারেনি সে কতটা বাইরে আছে। এখানে দুপক্ষই ভালো থাকতে চেয়েছিল, কিন্তু মিরাজ তখন খুব কম্পিটিটিভ মুডে ছিল। মিরাজ ভুল কিছু করেনি।’
তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বলছেন বাংলাদেশ ‘ফেয়ার প্লে’ দেখাতে পারেনি। এই প্রসঙ্গে মুশতাক আরও একবার বলেন, ‘আমি যা বললাম সেটাই। ওটা খেলারই অংশ ছিল। মিরাজ জেতার জন্য যা করা দরকার তাই করেছে।’
এসকেডি/আইএইচএস
What's Your Reaction?