ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!
পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই ফেনীর সিভিল সার্জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। তবে নিজের ওএসডি হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না খোদ এই কর্মকর্তা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে জেলার স্বাস্থ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ সিভিল সার্জনের পরিবর্তন আসায় স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফেনীর মতো একটি গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষ পদে এ ধরনের আকস্মিক পরিবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও প্রশ্ন দেখা দিয়েছে। সূত্র জানায়, ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম দীর্ঘদিন ধরে ফেনীর সিভিল সার্জন এবং জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব একসঙ্গে পালন করে আসছিলেন। করোনাকালীন পরিস্থিতিসহ বিভিন্ন সময়ে জেলা স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় তার ভূমিকা নিয়ে প্রশাসন
পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই ফেনীর সিভিল সার্জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। তবে নিজের ওএসডি হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না খোদ এই কর্মকর্তা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে জেলার স্বাস্থ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ সিভিল সার্জনের পরিবর্তন আসায় স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ফেনীর মতো একটি গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষ পদে এ ধরনের আকস্মিক পরিবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্র জানায়, ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম দীর্ঘদিন ধরে ফেনীর সিভিল সার্জন এবং জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব একসঙ্গে পালন করে আসছিলেন। করোনাকালীন পরিস্থিতিসহ বিভিন্ন সময়ে জেলা স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় তার ভূমিকা নিয়ে প্রশাসনিক ও স্থানীয় পর্যায়ে ইতিবাচক মূল্যায়ন রয়েছে বলে জানা যায়। হঠাৎ এই প্রশাসনিক কর্মকর্তার পরিবর্তনের পর জেলার স্বাস্থ্য খাতের নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।
স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ পদে দ্রুত বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম দৈনিক কালবেলাকে জানান, আমাকে ওএসডি করার বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ সম্পর্কে অবগত নই। সরকারি প্রক্রিয়ার অংশ হিসেবে যেকোনো সময় প্রশাসনিক সিদ্ধান্ত আসতে পারে। এ ঘটনায় এখন সবার নজর রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের দিকে- কীভাবে দ্রুত ফেনীর স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ পদে নতুন ফেনী জেলার চিকিৎসাসেবা স্বাভাবিক রাখা হয়।
What's Your Reaction?