ওপেনএআইর বিরুদ্ধে অ্যাপলের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবং তাদের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মীর বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য (ট্রেড সিক্রেট) চুরির অভিযোগে মামলা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। শুক্রবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অ্যাপল দাবি করেছে, সাবেক কর্মীদের মাধ্যমে কোম্পানির গোপন পণ্য উন্নয়নসংক্রান্ত তথ্য সংগ্রহের একটি পরিকল্পিত কৌশল অনুসরণ করেছে ওপেনএআই। মামলায় ওপেনএআই ছাড়াও প্রতিষ্ঠানটির দুই কর্মী এবং ওপেনএআই অধিগ্রহণ করা ডিজাইন স্টার্টআপ আইও প্রোডাক্টস-কেও বিবাদী করা হয়েছে। অ্যাপলের অভিযোগ, দীর্ঘদিন অ্যাপলে কর্মরত ছিলেন এমন অন্তত দুই কর্মী প্রতিষ্ঠান ছাড়ার আগে নিজেদের ব্যক্তিগত ই-মেইলে কোম্পানির গোপন নথি পাঠিয়েছিলেন। পরে তারা ওপেনএআইতে যোগ দেন। এসব নথির মধ্যে সংবেদনশীল প্রকল্প, উৎপাদন প্রযুক্তি, ব্যবসায়িক অংশীদারদের তথ্য এবং এখনো বাজারে না আসা পণ্যের তথ্য ছিল বলে দাবি করেছে অ্যাপল। আরও পড়ুন এআইয়ের মানসিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নিয়োগ দিচ্ছে ‘ওপেনএআই’ এছাড়া অ্যাপলের অভিযোগ, চাকরির সাক্ষাৎকারের সময় ওপেনএআইয়ের নিয়োগকারীরা অ্যাপলের বর্তমান কর্মীদ

ওপেনএআইর বিরুদ্ধে অ্যাপলের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবং তাদের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মীর বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য (ট্রেড সিক্রেট) চুরির অভিযোগে মামলা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

শুক্রবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অ্যাপল দাবি করেছে, সাবেক কর্মীদের মাধ্যমে কোম্পানির গোপন পণ্য উন্নয়নসংক্রান্ত তথ্য সংগ্রহের একটি পরিকল্পিত কৌশল অনুসরণ করেছে ওপেনএআই। মামলায় ওপেনএআই ছাড়াও প্রতিষ্ঠানটির দুই কর্মী এবং ওপেনএআই অধিগ্রহণ করা ডিজাইন স্টার্টআপ আইও প্রোডাক্টস-কেও বিবাদী করা হয়েছে।

অ্যাপলের অভিযোগ, দীর্ঘদিন অ্যাপলে কর্মরত ছিলেন এমন অন্তত দুই কর্মী প্রতিষ্ঠান ছাড়ার আগে নিজেদের ব্যক্তিগত ই-মেইলে কোম্পানির গোপন নথি পাঠিয়েছিলেন। পরে তারা ওপেনএআইতে যোগ দেন। এসব নথির মধ্যে সংবেদনশীল প্রকল্প, উৎপাদন প্রযুক্তি, ব্যবসায়িক অংশীদারদের তথ্য এবং এখনো বাজারে না আসা পণ্যের তথ্য ছিল বলে দাবি করেছে অ্যাপল।

এছাড়া অ্যাপলের অভিযোগ, চাকরির সাক্ষাৎকারের সময় ওপেনএআইয়ের নিয়োগকারীরা অ্যাপলের বর্তমান কর্মীদের কাছ থেকেও গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। এমনকি সাক্ষাৎকারে অ্যাপলের প্রকৃত যন্ত্রাংশ বা উপাদান সঙ্গে আনতে বলা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ওপেনএআই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্রিউ পুসাতেরি বিবিসিকে বলেন, ‘অন্য কোনো প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্যের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই।’ তিনি জানান, প্রতিষ্ঠানটি মামলাটি পর্যালোচনা করছে এবং মানুষের উপকারে আসে এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতেই তাদের মনোযোগ রয়েছে।

অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন,‘গুরুত্বপূর্ণ প্রমাণের ভিত্তিতেই’ এই মামলা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ মামলা অ্যাপল ও ওপেনএআইর সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় অ্যাপলের ডিভাইসে চ্যাটজিপিটি যুক্ত করতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা থাকলেও সম্প্রতি অ্যাপল তাদের অনেক এআই সুবিধায় গুগলের জেমিনি মডেল ব্যবহার শুরু করেছে।

মামলায় অ্যাপল আদালতের কাছে ওপেনএআইকে কথিত গোপন তথ্য ব্যবহার বা সংগ্রহে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছে। তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

এআই প্রযুক্তিতে সহযোগিতার মাত্র দুই বছরের মাথায় আইনি বিরোধে জড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও ওপেনএআই। ২০২৪ সালে অ্যাপল তাদের অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি যুক্ত করার মাধ্যমে ওপেনএআইর সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারত্ব শুরু করে। তবে ২০২৬ সালে এসে সেই সম্পর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে।

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow