ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সরকারি সফর। শনিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এ সফরে গেলেন তিনি। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। ওমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা দিতে এ সভা আয়োজন করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে।  এ সফরে ওমরাহ ফোরামের সভায় অংশ নেওয়া ছাড়াও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে মিলিত

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সরকারি সফর।

শনিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এ সফরে গেলেন তিনি। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

ওমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা দিতে এ সভা আয়োজন করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে। 

এ সফরে ওমরাহ ফোরামের সভায় অংশ নেওয়া ছাড়াও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হবেন ধর্মমন্ত্রী। তিনি এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন।

এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়া করা হোটেল পরিদর্শন করবেন। আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি।

আরএমএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow