ওমানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু মূল পর্বের শুরুটা ঠিকই জয় দিয়ে রাঙাল আফ্রিকান দলটি; প্রতিপক্ষ সেই ওমান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানের চেয়েও মাঠের খেলায় জিম্বাবুয়ের দাপট ছিল আরও বেশি। দলটির পেসাররাই গড়ে দিয়েছিল জয়ের ভীত। সেই ভীতের ওপর দাঁড়িয়ে বাকি কাজটুকু সারেন ব্যাটাররা। এই জয়ে ওমানের কাছে প্রস্তুতি ম্যাচে হারের প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিল সিকান্দর রাজার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্সদের বোলিং তোপে পড়ে ১০৩ রানে গুটিয়ে যায় ওমান। রান তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow