ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬)।দুর্ঘটনার আগের দিনই ছিল তার জন্মদিন। জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই প্রিয়জনের মৃত্যুর খবরে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৪ এপ্রিল) ওমানের মাস্কাট ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নাহিদ রাঙ্গুনিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওমানের ‘আল হাদারা বিন দফ্ফা’ নামক এলাকায় ইলেকট্রিকের কাজ করতেন।  জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে গাড়িযোগে ইসমাইল নামক স্থানে আসছিওলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এতে ওই গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তৌহিদুলের মৃত্যু হয়। নিহতের রুমমেট মো. সুমন জানান, ‘নাহিদ অত্যন্ত পরিশ্রমী ছিল। প্রায় চার-পাঁচ বছর আগে সে ওমান গিয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে ফেরা হয়নি তার। ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে।’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের বন্ধু মোহাম্মদ ইমরান হোসাইন হৃদয় আবেগঘন স্ট্যাটাসে লিখ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬)।দুর্ঘটনার আগের দিনই ছিল তার জন্মদিন। জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই প্রিয়জনের মৃত্যুর খবরে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৪ এপ্রিল) ওমানের মাস্কাট ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাহিদ রাঙ্গুনিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওমানের ‘আল হাদারা বিন দফ্ফা’ নামক এলাকায় ইলেকট্রিকের কাজ করতেন। 

জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে গাড়িযোগে ইসমাইল নামক স্থানে আসছিওলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এতে ওই গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তৌহিদুলের মৃত্যু হয়।

নিহতের রুমমেট মো. সুমন জানান, ‘নাহিদ অত্যন্ত পরিশ্রমী ছিল। প্রায় চার-পাঁচ বছর আগে সে ওমান গিয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে ফেরা হয়নি তার। ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের বন্ধু মোহাম্মদ ইমরান হোসাইন হৃদয় আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকালই জন্মদিনের উইশ করলাম, আজকে তুই চলে গেলি! সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, কত স্মৃতি, কত ঘুরাঘুরি... এখনো বিশ্বাস করতে পারছি না।’

পরিবার সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন চকরিয়া থানার বাসিন্দা এমদাদ নামে অপর এক প্রবাসী। তিনি অক্ষত রয়েছেন। 

আইনি প্রক্রিয়া শেষে নাহিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান স্বজনরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow