ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর জাহাজটির দুই ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের সোহারের উত্তর-পূর্বে প্রায় ৩৭ কিলোমিটার (২০ নটিক্যাল মাইল) দূরে অবস্থানরত একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। সংস্থাটি জানায়, ঘটনায় অন্তত একজন হতাহতের খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির পরিচয় বা অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কোনো তথ্য জানায়নি যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। এদিকে, এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী উভয় পক্ষই বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি উভয় পক্ষের আরোপিত দ্বৈত অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে হাজার হাজার জাহাজ আটকে রয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আরও তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow