ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে শবনম খাদিজা নামের এক নারী ঢাকা–১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন। ওই সমাবেশে তিনি নাহিদ ইসলামের পক্ষে ভোটও চান। তবে নিজেকে হাদির বোন হিসেবে পরিচয় দিলেও তার প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। সমাবেশে ওই নারীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। পোস্টে তিনি ওই নারীকে ভুয়া পরিচয়ধারী বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এ কারণে রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থে তার নাম ব্যবহার না করার আহ্বান জানান তিনি। তবে তার আদর্শ অনুসরণ বা ব্যবহার করতে কারও প্রতি আপত্তি নেই বলেও উল্লেখ করেন। রাবেয়া ইসলাম শম্পার এই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। কমেন্ট বক্সে তিনি জানান, পরিবারের তথ্যমতে বক্তব্য দেওয়া ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন। তবে শবনম খাদিজা নাম

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে শবনম খাদিজা নামের এক নারী ঢাকা–১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন। ওই সমাবেশে তিনি নাহিদ ইসলামের পক্ষে ভোটও চান। তবে নিজেকে হাদির বোন হিসেবে পরিচয় দিলেও তার প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

সমাবেশে ওই নারীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। পোস্টে তিনি ওই নারীকে ভুয়া পরিচয়ধারী বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এ কারণে রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থে তার নাম ব্যবহার না করার আহ্বান জানান তিনি। তবে তার আদর্শ অনুসরণ বা ব্যবহার করতে কারও প্রতি আপত্তি নেই বলেও উল্লেখ করেন।

রাবেয়া ইসলাম শম্পার এই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। কমেন্ট বক্সে তিনি জানান, পরিবারের তথ্যমতে বক্তব্য দেওয়া ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।

তবে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তার আসল পরিচয় কী, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, আমি যতদূর খবর নিয়ে জানতে পেরেছি ওই এলাকায় তাদের (ওসমান হাদির) দুঃসম্পর্কের আত্মীয় থাকেন। তবে হাদি ভাইয়ের তিন বোনের কেউ সেখানে ছিলেন না। আমরা পরিবারের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি। এটা যে কে সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow