ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিরোধীদল
ত্রয়োদশ জাতীয় সংসদে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখানে জানানো হয়, গণবিরোধী বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধীদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেয় বিরোধী দল।
ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’